RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

কংগ্রেসকে না জানিয়ে ১৭ মহাপরিদর্শক বরখাস্ত, সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসন

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে নিযুক্ত ১৭ জন স্বাধীন মহাপরিদর্শককে বরখাস্ত করেছে। শুক্রবার (তারিখ) বরখাস্তের এ ঘটনা ঘটেছে বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের বরাতে রয়টার্স জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা, পররাষ্ট্র, পরিবহন, ভেটেরানস অ্যাফেয়ার্স, গৃহায়ণ ও নগর উন্নয়ন, স্বরাষ্ট্র এবং জ্বালানি বিভাগসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের মহাপরিদর্শকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, মহাপরিদর্শকদের বরখাস্ত করার ঘটনায় ফেডারেল আইন লঙ্ঘিত হয়েছে। কারণ, মার্কিন আইন অনুযায়ী কাউকে বরখাস্ত করতে হলে কংগ্রেসকে ৩০ দিন আগে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হয়।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মার্কিন সরকারি দপ্তরে মহাপরিদর্শক একটি স্বাধীন পদ। তারা অপচয়, জালিয়াতি এবং হয়রানির অভিযোগের বিষয়ে হিসাব-নিরীক্ষা, তদন্ত ও যাচাই-বাছাই করেন। প্রেসিডেন্ট বা সংশ্লিষ্ট সংস্থার প্রধান তাদের নিয়োগ দিয়ে থাকেন এবং তারাই তাদের বরখাস্ত করার ক্ষমতা রাখেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বেশিরভাগই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে নিয়োগপ্রাপ্ত ছিলেন। তাদের বরখাস্তের তথ্য হোয়াইট হাউসের কর্মীবিষয়ক পরিচালকের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছে এবং এতে উল্লেখ করা হয়েছে যে বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

দেশের বাজারে বাড়ল সোনার দাম

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

আলভারেজকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বার্সেলোনা

১০

যুগ্মসচিব পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

১১

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১২

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

১৩

কষ্টটা অসীম, স্বাভাবিক হতে সময় লাগবে: মেসি

১৪

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

১৫

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

১৬

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

১৭

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের প্রাণহানি

১৮

আজ ২১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২১ জুলাই ২০২৬

২০