RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারী ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান হারজি হালেভি

হারজি হালেভি | ছবি: সংগৃহীত

ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান হারজি হালেভি। মঙ্গলবার (২১ জানুয়ারি) তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনায় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন হালেভি। তিনি আগামী ৬ মার্চ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।

প্রতিরক্ষামন্ত্রীকে পাঠানো পদত্যাগপত্রে হালেভি লিখেছেন, ‘২০২৩ সালের ৭ অক্টোবর সকালে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আমাদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আমাকে আজীবন তাড়া করে বেড়াবে।’

গাজায় গত ১৫ মাসের ইসরাইলি আগ্রাসন চলাকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কট্টরপন্থী মন্ত্রীরা হালেভির ব্যাপক সমালোচনা করেছেন। তাদের মতে, গাজায় সামরিক অভিযানের ক্ষেত্রে তিনি নমনীয় ভূমিকা পালন করেছেন। তবে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, হালেভির বাহিনী গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগপর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় গাজায় প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এক লাখেরও বেশি ফিলিস্তিনি ইসরাইলের নির্বিচার হামলায় আহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১১

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১২

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

২০