RCTV Logo আরসিটিভি ডেস্ক
৮ অক্টোবর ২০২৫, ২:২৪ অপরাহ্ন

৬ নভেম্বর থেকে নবম শ্রেণির ভোকেশনাল সমাপনী পরীক্ষা: কারিগরি শিক্ষা বোর্ড

গ্রাফিক্সঃ আরসিটিভি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণির সমাপনী পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে এ পরীক্ষা শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা প্রকাশিত সূচি অনুযায়ী, ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র, ৯ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ১১ নভেম্বর গণিত প্রথম পত্র, ১৩ নভেম্বর পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং ১৬ নভেম্বর রসায়ন প্রথম পত্র পরীক্ষা হবে। এ ছাড়া ১৮ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রথম পত্র এবং ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে ধর্ম শিক্ষা ও নৈতিক শিক্ষা, হাদিস শরীফ ও ফিকহ, কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা।

ভোকেশনাল ট্রেড বিষয়ের পরীক্ষা শুরু হবে ২৩ নভেম্বর (রোববার) এবং চলবে ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। এসময় বিভিন্ন ট্রেড যেমন– কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, বিল্ডিং মেইনটেন্যান্স, ফুড প্রসেসিং, সিভিল কনস্ট্রাকশন, মেকানিক্যাল ড্রাফটিং, ড্রেস মেকিং, ফার্ম মেশিনারি, ফিশ কালচার, পোল্ট্রি রিয়ারিং, আইটি সাপোর্ট ও আইওটি বেসিকসসহ নানা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৩০ নভেম্বর, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। বাস্তব প্রশিক্ষণ চলবে ৮ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। অনলাইনে ব্যবহারিক নম্বর পাঠানোর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ জানুয়ারি ২০২৬।

বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, প্রশ্নপত্রে উল্লিখিত সময় ও নম্বর অনুযায়ী পরীক্ষা নিতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কেন্দ্র সচিব ব্যতীত কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

দেশের বাজারে বাড়ল সোনার দাম

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

আলভারেজকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বার্সেলোনা

১০

যুগ্মসচিব পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

১১

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১২

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

১৩

কষ্টটা অসীম, স্বাভাবিক হতে সময় লাগবে: মেসি

১৪

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

১৫

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

১৬

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

১৭

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের প্রাণহানি

১৮

আজ ২১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২১ জুলাই ২০২৬

২০