RCTV Logo স্পোর্টস ডেস্ক
৩ অক্টোবর ২০২৫, ৩:২৯ অপরাহ্ন

আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ, হেরে বললেন রশিদ খান

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। পারভেজ ইমন আর তানজিদ তামিমের দুর্দান্ত উদ্বোধনী জুটিতে একসময় জয়টা নাগালে মনে হলেও ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কা উঁকি দিচ্ছিল। শেষ পর্যন্ত সহজ ম্যাচ কঠিন করেই জিতল টিম টাইগার্স। ৪ উইকেটের জয়ে সিরিজে শুভসূচনা পেয়েছে জাকের আলিরা।

সদ্য এশিয়া কাপেও আফগানদের হারিয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে টাইগাররা। সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের নিশ্চিত জয় প্রায় ছিনিয়ে নিচ্ছিলেন রশিদ খান। একাই ৪ উইকেট শিকার করে টাইগার টপ-অর্ডারে ধস নামান আফগান অধিনায়ক। পরে ম্যাচ শেষে নিজেদের ব্যাটিং নিয়ে আক্ষেপের কথাই শোনালেন।

তিনি বলেন, ‘আমার মনে হয় ১৭০-১৮০ রান হতে পারতো। পুরো এশিয়া কাপ জুড়ে শট সিলেকশন আমাদের ভুগিয়েছে। এটা আসলে স্কিলের ব্যাপার না, এটা পুরোপুরি গেইম অ্যাওয়ারনেসের ব্যাপার। পুরো এশিয়া কাপে আমরা উইকেট বিলিয়ে দিয়ে এসেছি, এমনকি এখানেও। আশা করি আমরা শিখব এবং ভালো করতে থাকব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বকাপ। ব্যাটারদের উচিত নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়া—সময় নেওয়া যেতে পারে, কিন্তু চাপের মুখে শট বাছাইয়ের ভুলটা হয়ে যায়।’

বোলিং নিয়ে রশিদ বলেন, ‘আমার মনে হয় প্রথম ৬-১০ ওভারে আমরা ভালো বোলিং করিনি। যত বেশি স্টাম্পে বল করা যায়, তত ভালো, কারণ ,বাইরে বল করলেই রান নেয়া সহজ হয়ে যায়। আমি মনে করি, আমরা যখনই নিয়মিতভাবে স্টাম্পে বল করতে শুরু করেছি এবং ব্যাটসম্যানদের প্রশ্নের মুখে ফেলেছি, তখনই ম্যাচে ফিরতে পেরেছি।’

আরও বলেন, ‘বাংলাদেশ যেভাবে শুরু করেছিল—শেষ ৮ ওভারে ৫০ রান প্রয়োজন ছিল, সেখান থেকে ফেরার জন্য সবার খুব ভালো প্রচেষ্টা ছিল। আমার এখনো মনে হয় আমরা আরও ভালোভাবে শেষ করতে পারতাম। টি-টোয়েন্টি ক্রিকেটে যখন আপনার কাছে মোমেন্টাম থাকবে তখন সেটা হারাতে পারবেন না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১০

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১১

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১২

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৩

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৪

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৫

দাম কমলো জেট ফুয়েলের

১৬

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১৭

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১৮

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৯

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

২০