RCTV Logo রাজশাহী ব্যুরো
১২ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন

রাজশাহীতে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি

রাজশাহীতে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে মহানগরীর মেহেরচণ্ডি এলাকার ফ্লাইওভারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং কোনো আঘাতের চিহ্ন না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করেছে। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মেহেরচণ্ডি এলাকার বাসিন্দারা জানান, প্রায় দুই দিন আগে আনুমানিক ৬৫ বছর বয়সি এই অজ্ঞাত বৃদ্ধা এলাকায় এসেছিলেন। তিনি অসুস্থ ও অপরিচ্ছন্ন ছিলেন। স্থানীয় নারীরা তাকে গোসল করিয়ে, খাবার ও ওষুধের ব্যবস্থা করেছিলেন।

ওসি মেহেদী মাসুদ জানান, বৃদ্ধার পরিচয় ও ঠিকানা খুঁজে বের করার চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হবে। পরিচয় পাওয়া গেলে নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে, অন্যথায় বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মফিদুলে’র কাছে দাফনের ব্যবস্থা করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০