RCTV Logo রাজশাহী ব্যুরো
৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:১০ অপরাহ্ন

রাকসু নির্বাচন: ডোপ টেস্টের জন্য ৮৪১ জন প্রার্থীর নমুনা সংগ্রহ

ছবিঃ আরসিটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) শেষ দিন ২০০ জন প্রার্থীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে সব মিলিয়ে মোট ৮৪১ জন প্রার্থী নমুনা জমা দিয়েছেন।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের প্রধান মাফরুহা সিদ্দিকা লিপি।

মাফরুহা লিপি বলেন, ‘আজ প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহ শেষ হয়েছে। আমরা ইতিমধ্যে আগে সংগৃহীত নমুনার ফলাফল প্রস্তুত করেছি। আজ যারা নমুনা জমা দিয়েছে, তা আগামী রোববার নির্বাচন কমিশন বরাবর জমা দেওয়া হবে।’

নমুনা সংগ্রহের দায়িত্বে ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) একটি বিশেষ দল। তারা রাবি মেডিকেল সেন্টারে নমুনা সংগ্রহ করে রামেকে পরীক্ষা সম্পন্ন করছে।

দায়িত্বরত রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) এক টেকনোলজিস্ট বলেন, ‘আমরা এখান থেকে শুধু ইউরিন সংগ্রহ করি। আমাদের একটি মেডিকেল টিম আছে, যারা রামেক হাসপাতালে পরীক্ষার কাজ সম্পন্ন করে।’

এর আগে গত ২৭ আগস্ট রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়। প্রথমে এই নমুনা সংগ্রহের সময়সীমা ছিল ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। পরে মনোনয়নপত্র বিতরণের সময় বৃদ্ধি ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কারণে সময়সীমা বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১০

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১১

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১২

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৩

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৪

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৬

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৭

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

১৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১৯

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

২০