RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই গ্রুপের পরস্পর বিরোধী অবস্থান, ১৪৪ ধারা জারি

ছবিঃ আরসিটিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা ও সুন্দরগঞ্জ পৌর বিএনপি’র দুইটি গ্রুপ পরস্পর বিরোধী অবস্থানে অবস্থান করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুন্দরগঞ্জ পৌর এলাকা ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে এই আদেশ জারি করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা ও সুন্দরগঞ্জ পৌর বিএনপি এর দুইটি গ্রুপ পরস্পর বিরোধী অবস্থানে অবস্থান করছে এবং এর ফলে সুন্দরগঞ্জ পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে; সেহেতু আমি রাজ কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সুন্দরগঞ্জ, গাইবান্ধা আমার উপর অর্পিত ক্ষমতাবলে আগামী ০৩/০৯/২০২৫ খ্রি: তারিখ সকাল ৬.০০ ঘটিকা হতে রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা এবং তার আশে পাশের এলাকায় ঞযব ঈড়ফব ড়ভ ঈৎরসরহধষ চৎড়পবফঁৎব, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করলাম। এই সময় উক্ত এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোন অস্ত্র বহন ও প্রদর্শন, যে কোন ধরনের মাইকিং বা শব্দ যন্ত্র ব্যবহার, ০৫ (পাঁচ) বা তার অধিক সংখ্যক ব্যক্তির একত্র চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে। এ আদেশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এ আদেশ অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি: তারিখ আমার দাপ্তরিক সীলমোহর ও স্বাক্ষরে জারি করলাম।

উল্লেখ্য বিএনপির সুন্দরগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি ও পৌর বিএনপির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ পৌর এলাকায় দুই গ্রুপ পরস্পর বিরোধী কর্মসূচি গ্রহন করায় এবং একে অপরকে প্রতিহত করার ঘোষনা দেওয়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস মঙ্গলবাল রাত সাড়ে ১১টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির দুই গ্রুপের সাথে সমঝোতার চেষ্টা করে ব্যার্থ হয় প্রশাসন। যে কারণে জনস্বার্থে সুন্দরগঞ্জ পৌর এলাকা ও তার আশপাশে বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয় প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১০

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১১

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১২

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৩

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৪

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৬

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৭

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১৮

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

২০