RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

নিষিদ্ধ হলেন মেসি, শাস্তি পেলেন আলবাও

ছবিঃ সংগৃহীত

বিষয়টা অনেকটাই নিশ্চিত ছিল। অল-স্টার ম্যাচে না খেলায় তোপের মুখে পড়েছিলেন লিওনেল মেসি। এবার তিনি এক ম্যাচের জন্য নিষিদ্ধই হলেন। শুক্রবার এক বিবৃতিতে এমন সিদ্ধান্ত জানিয়েছে মেজর লিগ সকার (এমএলএস)।

তিনি অবশ্য একা নন। শাস্তি পেয়েছেন তার ইন্টার মিয়ামি সতীর্থ জর্দি আলবাও। তিনিও এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।

গত বুধবার মেক্সিকোর লিগা এমএক্সের অল স্টার দলের বিপক্ষে মেজর লিগ সকারের অল স্টার দল মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে শেষ হাসিটা এমএলএস একাদশই হেসেছে। সেই ম্যাচের স্কোয়াডে ছিলেন ইন্টার মিয়ামির হয়ে খেলা মেসি ও তার সতীর্থ জর্দি আলবা। চোটে না থাকলেও দুজনই এই ম্যাচে অংশ নেননি।

এমএলএস এক বিবৃতিতে বলেছে, ‘লিগের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি অল-স্টার ম্যাচে লিগের পূর্ব অনুমতি ছাড়া না খেলেন, তাহলে তিনি ক্লাবের পরবর্তী ম্যাচে অংশ নিতে পারবেন না।’

এই নিয়ম অনুযায়ী, মেসি ও আলবা ইন্টার মিয়ামির হয়ে আগামী শনিবার এফসি সিনসিনাতির বিপক্ষে খেলতে পারবেন না। চলতি মৌসুমে এখন পর্যন্ত মেসি করেছেন ১৮ গোল।

তবে মেসির না খেলার কারণ হিসেবে ক্লাব কোচ হাভিয়ের মাচেরানো বলেছিলেন, ‘দেখুন, খেলোয়াড়দের সব সময়ই কিছু না কিছু অস্বস্তি থাকে। বিশেষ করে যখন তারা তিন দিনে একবার করে ম্যাচ খেলে।’

এভাবেই অল-স্টার ম্যাচে না খেলার মূল্য দিতে হলো মেসিকে। নিয়ম না মেনে বিশ্রাম নেওয়ায় মাঠের বাইরেই থাকতে হবে পরবর্তী ম্যাচে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০