RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ জুলাই ২০২৫, ৪:১২ অপরাহ্ন

পাসের হারে দেশসেরা রাজশাহী, তলানিতে বরিশাল

ছবিঃ সংগৃহীত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে দেশসেরা হয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় দেশের শিক্ষাবোর্ডগুলো প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এসএসসি ও সমমান পরীক্ষায় রাজশাহী বোর্ড পাসের হারে এগিয়ে। এ বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। আর ৭৩ দশমিক ৬৯ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যশোর বোর্ড। তৃতীয় স্থানে থাকা কারিগরি বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ।

দেশের অন্য শিক্ষাবোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের ৬৩ দশমিক ৬০ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের ৭২ দশমিক ০৭ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ডে পাসের ৬৮ দশমিক ৫৭ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের ৬৭ দশমিক ০৩ শতাংশ, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের ৫৮ দশমিক ২২ শতাংশ ও মাদরাসা শিক্ষা বোর্ডে ৬৮ দশমিক ০৯ শতাংশ। এছাড়া পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ নিয়ে সবার নিচে অবস্থান করছে বরিশাল শিক্ষা বোর্ড।

এ বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখাখারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করেছে। এরপরে ভালো পরীক্ষা দিয়েছে। পরীক্ষার্থীদের ভালো ফলাফলের কারণে রাজশাহী শিক্ষাবোর্ড এমন গৌরব অর্জন করেছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় পাশের হারে দেশসেরা হয়েছিল রাজশাহী শিক্ষা বোর্ড। সে বছর পাসের হার ছিল ৯৪ দশমিক ৯৭ শতাংশ। আর আগের বছর ২০১৪ সালেও ৯৬ দশমিক ৩৪ শতাংশ পাসের হার নিয়ে শিক্ষাবোর্ড সেরা হয়। সর্বশেষ ২০১০ সালের এসএসসি পরীক্ষায় ৮৫ দশমিক ৬১ শতাংশ পাস নিয়ে দেশসেরা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

১০

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

১১

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

১২

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

১৩

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১৫

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১৬

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৭

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৮

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৯

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

২০