RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৫, ৪:০৪ অপরাহ্ন

কলকাতার আকাশে রহস্যজনক ড্রোন নিরাপত্তা বাহিনী সতর্ক

ছবি ; সংগৃহীত

ভারতের কলকাতায় রাতের আকাশে দেখা মিলল একঝাঁক রহস্যময় ড্রোনের! রাতের অন্ধকারে সেই সব ড্রোন ওড়ার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে।

কোথা থেকে এল এই ড্রোন, কারা ওড়াল— তা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে। সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশ জানায়, সোমবার রাতে কলকাতার বেশ কয়েকটি জায়গায় চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিতে। ভিক্টোরিয়া পার্ক থেকে ব্রিগেডের ওপর দিয়ে এসব ড্রোন উড়তে দেখা যায়।

বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। ড্রোনগুলি সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। জানা গেছে, ড্রোনগুলির বেশির ভাগই বিজয় দুর্গের (সাবেক ফোর্ট উইলিয়াম) আশপাশে উড়েছে।

ফোর্ট উইলিয়াম যেহেতু সেনাদুর্গ, তাই ওই এলাকা ‘রেড জোন’ বলেই চিহ্নিত। সেখানে ড্রোন জাতীয় কিছু ওড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তাই সোমবার রাতের ড্রোনগুলি নিয়ে রহস্য দানা বাঁধছে।

বর্তমানে বহু ক্ষেত্রেই ড্রোনের ব্যবহার করা হয়। বিভিন্ন অনুষ্ঠান ক্যামেরাবন্দি করতে ড্রোন ওড়ানো হয়, এমনকি পুলিশ-প্রশাসনও নজরদারি চালাতে ড্রোনের ব্যবহার করে।

সোমবার রাতের ড্রোনগুলি ঠিক কী ধরনের, সেটাই বড় প্রশ্ন। কলকাতা পুলিশ জানায়, মহেশতলার দিক থেকে ড্রোনগুলিকে উড়ে আসতে দেখা গিয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় সতর্কও করা হয়েছে।

সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি গুজবও হতে পারে, এমন তত্ত্বও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সব কিছু দেখে আনুষ্ঠানিক ভাবে বিষয়টি সম্পর্কে জানানো হবে বলে সেনা সূত্রে খবর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১০

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১১

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১২

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৩

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৪

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৫

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৬

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৮

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৯

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

২০