RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন

পাকিস্তানিরা বুদ্ধিমান, অসাধারণ কাজ করে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানিদের প্রশংসা করে বলেছেন, “তারা বুদ্ধিমান মানুষ। অসাধারণ কাজ করে।” সামাটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক সীমিত হলেও দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক রয়েছে। তিনি আরও বলেন, “তারা আমাদের সঙ্গে বাণিজ্য করতে চায়। আমাদের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।”

ট্রাম্প একই সাক্ষাৎকারে সতর্ক করেন, ভারত ও পাকিস্তান বর্তমানে বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের কাছাকাছি অবস্থানে রয়েছে। তার ভাষায়, “পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, যেকোনো মুহূর্তে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে।”

তিনি আরও বলেন, “লড়াই বাড়ছে। সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। এরা ছোট শক্তি নয়; উভয়েই প্রধান পারমাণবিক শক্তি।”

ট্রাম্প জানান, তিনি তার প্রশাসনকে ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তার মতে, “আমরা উভয় দেশকেই বলেছি, আমাদের বাণিজ্য করা উচিত। আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।”

একই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য আগ্রহী। তবে রাশিয়ার বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, “যদি ইউক্রেনের সঙ্গে কোনো চুক্তি না হয়, তাহলে রাশিয়ার ওপর ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।”

ট্রাম্প তার প্রশাসনের সাম্প্রতিক আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টাকে “সবচেয়ে বড় সাফল্য” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এটি স্বীকার করা উচিত। আমরা ইতিবাচক অগ্রগতি অর্জন করছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১০

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১১

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১২

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৩

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৪

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৫

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৬

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৮

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৯

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

২০