RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১৫ মে ২০২৫, ৩:০৫ অপরাহ্ন

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ

ছবিঃ নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমার-ডিমলা উপজেলায় প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় ডোমার রেলগেট এলাকায় ডোমার ও ডিমলা উপজেলাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, নুরুজ্জামান বাবলা, গোলাম কুদ্দুস আইয়ুব, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, এনটিভির নীলফামারী প্রতিনিধি ইয়াসীন মো. সিথুন, সাবেক ছাত্রনেতা সোহেল রানা, লুৎফর রহমান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহির হোসেন মিলন ও অর্নব আহমেদ আলিফসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, “আগে টাকা পরে বিদ্যুৎ”—এই পদ্ধতির প্রি-পেইড মিটার সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে। তারা বলেন, যারা ইতোমধ্যে এই মিটার ব্যবহার করছেন, তারাও এটি গলার কাঁটা হিসেবে দেখছেন। বক্তারা দাবি করেন, প্রি-পেইড মিটার প্রকল্পের আড়ালে হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিশেষ করে কৃষকরা অগ্রিম টাকা দিয়ে কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

বক্তারা আরও বলেন, “জনগণকে না জানিয়ে প্রি-পেইড মিটার বসানোর সিদ্ধান্ত গণবিরোধী এবং এটি ডিজিটাল চুরির একটি নতুন কৌশল। জনগণের পকেট কেটে সরকার ঋণের বোঝা কমাতে এই ফাঁদ পেতেছে।”

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এ সময় আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে ডোমার ও ডিমলাসহ পুরো জেলায় প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১০

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১১

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১২

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৩

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৪

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৬

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৭

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১৮

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

২০