RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৫, ২:১৪ অপরাহ্ন

শাহবাজের সঙ্গে আলোচনায় সম্মত ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। বৃহস্পতিবার (১৫ মে) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এবার নতুন মোড় নিতে যাচ্ছে। কারাবন্দি ইমরান খান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আলোচনার প্রস্তাবে সম্মতি দিয়েছেন। গত সোমবার আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে দেখা করে দলের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান এই প্রস্তাব পৌঁছে দেন। সেসময় ইমরান খান আলোচনার অনুমতি দেন বলে নিশ্চিত করেছে বিশ্বস্ত সূত্র।

তবে ইমরান খান স্পষ্টভাবে জানিয়েছেন, আলোচনাটি গোপনীয়ভাবে এবং গণমাধ্যমের উপস্থিতি ছাড়াই হওয়া উচিত। এতে করে আলোচনার ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছানো সহজ হবে। পিটিআই এর ঘনিষ্ঠ সূত্র জানায়, অতীতে গণমাধ্যমে অতিরিক্ত প্রচারের কারণে আলোচনা ব্যর্থ হয়েছিল। তাই এবার তারা আলোচনা প্রক্রিয়া কৌশলী ও নীরবে পরিচালনা করতে চায়।

পিটিআই আরও জানায়, ইমরান খান চান আলোচনায় সেনাবাহিনীর সমর্থন থাকুক। দলটি সরকারকে আনুষ্ঠানিকভাবে আলোচনায় এগোনোর জন্য আহ্বান জানাবে।

এর আগে, জাতীয় পরিষদে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পিটিআইকে জাতীয় সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানান। ব্যারিস্টার গহর সেই প্রস্তাবকে স্বাগত জানালেও পিটিআই জানায়, ইমরান খানের সম্মতি ছাড়া কোনও অগ্রগতি সম্ভব নয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০