RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ মে ২০২৫, ৮:১১ অপরাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সময়সূচি ঘোষণা

২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শুরু হবে ১ জুন থেকে। দীর্ঘ এই ছুটি চলবে ১৯ জুন পর্যন্ত। অন্যদিকে, সরকারি ও বেসরকারি কলেজে ঈদের ছুটি শুরু হবে ৩ জুন থেকে এবং শেষ হবে ১২ জুন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়েছে, ঈদের ছুটির আগে ১৭ মে ও ২৪ মে—এই দুই শনিবার সাপ্তাহিক ছুটির দিনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা থাকবে।

চিঠিতে আরও বলা হয়, “সরকার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে। তবে দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”

এ নির্দেশনার আওতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস উল্লিখিত দিনগুলোতে খোলা থাকবে।

এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ৩ জুন থেকে এবং চলবে ২৩ জুন পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, “১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০