RCTV Logo নিজস্ব প্রতিবেদক
৯ মে ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ

ছবিঃ আরসিটিভি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ।

আজ শুক্রবার(৯ মে) দুপুর আড়াইটায় একটি বিক্ষোভ মিছিলের পরে রংপুর মহানগরের ডিসির মোড় চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এসময় একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে সংহতি জানায় জাতীয় নাগরিক পার্টি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জামায়েত ইসলামী, ছাত্রশিবির, বাংলাদেশ ইসলামী আন্দোলন, ছাত্র অধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক সংগঠন।

বিক্ষোভে বক্তব্য দেন– জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আবুল মুনঈম, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সংগঠক আলমগীর নয়ন ও শেখ রেজওয়ান; রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, ইসলামী আন্দোলন মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর সেক্রেটারি আনিসুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ইমরান আহমেদ, নাহিদ হাসান খন্দকার, গণঅধিকার পরিষদের হানিফ খান সজীব, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতার চিরস্থায়ীভাবে থাকার জন্য তারা হাজার হাজার মানুষকে গুম-খুন করেছে। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ৫ আগস্ট আন্দোলনে হাজারো মানুষকে গুলি করে হত্যা করেছে। আহত করেছে হাজার হাজার নিরীহ মানুষকে। কোনোভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না।’

ঘন্টা ব্যাপী চলা এই বিক্ষোভ কর্মসূচিতে বিক্ষোভকারীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ রাজপথে থাকার কথা জানান বিক্ষোভকারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১০

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১১

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১২

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৩

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৪

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৫

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৬

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৮

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৯

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

২০