RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৫ মে ২০২৫, ৩:২৭ অপরাহ্ন

১২০০ কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

ইরান নতুন করে ১২০০ কিলোমিটার পাল্লার একটি উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন করেছে। রোববার (৪ মে) রাষ্ট্রীয় টেলিভিশনে এই ক্ষেপণাস্ত্রের প্রথম ফুটেজ সম্প্রচারিত হয়। খবর বার্তাসংস্থা এএফপি’র।

টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, কঠিন জ্বালানি চালিত এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি জিপিএস ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ণয় ও আঘাত হানতে সক্ষম। এটি ইরানের সর্বশেষ প্রতিরক্ষা অর্জনের প্রতীক বলে দাবি করা হয়েছে।

রোববার ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে ক্ষেপণাস্ত্র উন্মোচনের সময় বলেন, “যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, আমরা শক্ত হাতে জবাব দেব।” তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা আমাদের প্রতিবেশীদের শত্রু নই, কিন্তু তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো আমাদের বৈধ লক্ষ্য হবে।”

এই নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচনের সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, গত ১২ এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরপর তিনটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার মধ্যেই এমন এক প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করল তেহরান।

এদিকে পশ্চিমা বিশ্ব ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন। তাদের অভিযোগ, ইরান মধ্যপ্রাচ্যে হুথি, হিজবুল্লাহ, হামাস ও ইরাকের শিয়া মিলিশিয়াদের সহায়তা দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত করছে।

মার্কিন সিনেটর মার্কো রুবিও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “বিশ্বে একমাত্র যেসব দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে, তারাই পারমাণবিক অস্ত্র ধারণ করে। ইরানকে এ পথ থেকে সরে আসতে হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১০

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১১

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১২

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৩

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৪

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৬

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৭

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১৮

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

২০