RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৪ মে ২০২৫, ৩:২৫ অপরাহ্ন

ভারতের অপপ্রচারের জবাবে নিয়ন্ত্রণরেখায় আন্তর্জাতিক গণমাধ্যমকে আমন্ত্রণ পাকিস্তানের

ভারতের পক্ষ থেকে ‘সন্ত্রাসবাদী প্রশিক্ষণ ক্যাম্প’ সংক্রান্ত মিথ্যা প্রচারের জবাবে নিয়ন্ত্রণরেখা (এলওসি) ঘেঁষা এলাকাগুলোতে আন্তর্জাতিক গণমাধ্যমকে পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। এ লক্ষ্যে রোববার ও সোমবার, দুই দিনব্যাপী বিদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধি দল এলওসি পরিদর্শন করবে।

রোববার (৪ মে) পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য মন্ত্রণালয়ের সূত্র বলেছে, ভারতের দাবি অনুযায়ী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে কোনো সন্ত্রাসী প্রশিক্ষণ ক্যাম্প নেই। বরং এই অপপ্রচার ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখার সুযোগ দেওয়া হচ্ছে। প্রতিনিধি দলকে সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি এবং বাস্তবিক অবস্থা সম্পর্কে ব্রিফ করা হবে।

তথ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, “পাকিস্তান সব সময় শান্তির পক্ষে অবস্থান নিয়েছে এবং সন্ত্রাসবাদ ও সহিংস কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানি জাতি তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।”

এদিকে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আজ (রোববার) রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্রিফ করবেন কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ।

এই ব্রিফিংয়ে আলোচনার বিষয়গুলো হবে—পাক-ভারত সম্ভাব্য সংঘাত, পাকিস্তান সেনাবাহিনীর প্রস্তুতি, উত্তেজনা প্রশমনসংক্রান্ত কূটনৈতিক প্রচেষ্টা এবং সামগ্রিক জাতীয় অবস্থান।

প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও এলাকায় একটি সন্ত্রাসী হামলার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ভারত এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপায়। এরপর নয়াদিল্লির পক্ষ থেকে আক্রমণাত্মক ভাষায় যুদ্ধোন্মাদনা ছড়ানোর চেষ্টা দেখা যায়। পাকিস্তানের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, ভারত অচিরেই পাকিস্তানের অভ্যন্তরে সীমিত হামলার পথ নিতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১০

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১১

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১২

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৩

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৪

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৬

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৭

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১৮

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

২০