RCTV Logo আইটি ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ৩:০৪ অপরাহ্ন

ফ্রিজ কি মাঝেমধ্যে বন্ধ রাখা উচিত?

বিদ্যুৎ বিল কমানোর উপায় খুঁজতে গিয়ে অনেকেই মনে করেন, দিনে অন্তত এক ঘণ্টার জন্য ফ্রিজ বন্ধ রাখলে বিল কমবে। তবে আধুনিক রেফ্রিজারেটরের ক্ষেত্রে এই ধারণা একেবারেই ভুল। বরং এতে বিদ্যুৎ খরচ কমার বদলে বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

সাধারণত, শুধুমাত্র ফ্রিজ পরিষ্কার করার সময় বা কোথাও সরাতে হলে সেটি বন্ধ রাখা যেতে পারে। অন্য সময় ফ্রিজ সবসময় কারেন্টে সংযুক্ত থাকা উচিত। এর কিছু নির্দিষ্ট কারণ রয়েছে—

আধুনিক ফ্রিজে সাধারণত থার্মোস্ট্যাট নামক একটি যন্ত্র থাকে, যা স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ফ্রিজের ভেতর প্রয়োজনীয় ঠান্ডা পৌঁছালে কম্প্রেসর বন্ধ হয়ে যায় এবং ঠান্ডা কমে গেলে তা আবার চালু হয়। তাই আলাদা করে ফ্রিজ বন্ধ করার দরকার পড়ে না।

ফ্রিজ বারবার চালু ও বন্ধ করলে কম্প্রেসরকে ঘন ঘন কাজ শুরু করতে হয়, যা একটানা চালু থাকার তুলনায় বেশি বিদ্যুৎ খরচ করে। এর ফলে বিদ্যুৎ বিল কমার বদলে সামান্য হলেও বেড়ে যেতে পারে।

দিনের কোনো এক সময়ে ফ্রিজ বন্ধ রাখলে এর অভ্যন্তরের তাপমাত্রা বাড়তে পারে, ফলে রাখা খাবার নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। খাবার দীর্ঘসময় ভালো রাখতে ফ্রিজের অভ্যন্তরের তাপমাত্রা স্থিতিশীল রাখা অত্যন্ত জরুরি।

ঘন ঘন ফ্রিজ চালু ও বন্ধ করার ফলে কম্প্রেসরের ওপর চাপ পড়ে। এতে যন্ত্রটির আয়ু কমে যেতে পারে। যেহেতু কম্প্রেসর নিজেই স্বয়ংক্রিয়ভাবে চলে, তাই সেটিকে বারবার হস্তক্ষেপ করে বন্ধ-চালু করাটা উল্টো ক্ষতি ডেকে আনতে পারে।

ফ্রিজ বন্ধ থাকলে ভেতরে আর্দ্রতা জমে ছত্রাক তৈরি হতে পারে। যদি পরিষ্কার না করে ফ্রিজ বন্ধ রাখা হয়, তবে এতে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে, যা খাবার নষ্ট করার ঝুঁকি বাড়ায়।বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ফ্রিজ বন্ধ রাখা কার্যকর কোনও উপায় নয়। বরং এটি ফ্রিজের কার্যকারিতা ও স্থায়িত্বে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সঠিক ব্যবহারে ফ্রিজ নিজেই প্রয়োজন অনুযায়ী চালু ও বন্ধ হয়ে বিদ্যুৎ সাশ্রয়ে সাহায্য করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০