RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ৩:১৪ অপরাহ্ন

ফিলিস্তিনের নতুন ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ: কে তিনি?

ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন হুসেইন আল-শেখ। ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রস্তাবের ভিত্তিতে তাকে তার উপদেষ্টা (ডেপুটি) হিসেবে মনোনয়ন দিয়েছে।

পিএলওর নির্বাহী কমিটির সদস্য ওয়াসেল আবু ইউসুফ শনিবার জানিয়েছেন, হুসেইন আল-শেখকে ‘পিএলও নেতৃত্বের ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে মনোনীত করা হয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, রামাল্লায় অনুষ্ঠিত প্যালেস্টাইন সেন্ট্রাল কাউন্সিলের (পিসিসি) ৩২তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী গত বৃহস্পতিবার এই মনোনয়ন দেওয়া হয়।

হুসেইন আল-শেখ ১৯৬০ সালে ফিলিস্তিনের রামাল্লায় একটি শরণার্থী পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দীর্ঘ ১১ বছর তিনি ইসরায়েলের কারাগারে আটক ছিলেন। কারাবাসের সময় তিনি হিব্রু ভাষা শেখেন, যা পরবর্তীতে তাঁর রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আল-শেখ ১৯৮৮ সালে প্রথম ইন্তিফাদার সময় ইউনিফাইড ন্যাশনাল কমান্ডের সদস্য হন। অসলো চুক্তির পর তিনি প্রতিরোধমূলক নিরাপত্তা বিভাগের কর্নেল হিসেবে কিছু সময় দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৯ সালে তিনি পশ্চিম তীরে ফাতাহর মহাসচিব হিসেবে নিযুক্ত হন।

২০০৭ সালে তিনি জেনারেল অথরিটি অব সিভিল অ্যাফেয়ার্সের প্রধান হন এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি বেসামরিক বিষয়ক সমন্বয় মন্ত্রী ছিলেন এবং মেয়াদ শেষ হওয়ার পরও দায়িত্ব পালন অব্যাহত রাখেন। ২০১৪ সালের গাজা যুদ্ধের পর গাজার পুনর্গঠন কমিটিতে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে কাজ করেন, যেখানে তিনি ইসরায়েলি ও মিশরীয় প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করেন।

২০০৯ সালে আল-শেখ ফাতাহর কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন এবং ২০১৬ সালে পুনরায় নির্বাচিত হন। তিনি ফাতাহর সরকারি মুখপাত্রের দায়িত্বও পালন করেন। ২০২২ সালে তিনি পিএলওর নির্বাহী কমিটির সদস্য হন এবং পরে পিএলওর মহাসচিব ও আলোচনা বিভাগের প্রধানের দায়িত্ব পান।

আন্তর্জাতিক অঙ্গনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। উপসাগরীয় আরব দেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন বৈঠকে তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতিনিধিত্ব করেছেন। এপি জানিয়েছে, তিনি সৌদি আরবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূতের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

এছাড়া, ২০১৭ সালে আল-শেখ ফিলিস্তিনি জাতীয় সংলাপ কমিটির সদস্য হন এবং ২০১০ সাল থেকে আল-বিরেহ যুব ক্রীড়া ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০১২ সালের এক জনমত জরিপে তিনি ‘সেরা ফিলিস্তিনি পাবলিক ফিগার’ হিসেবে নির্বাচিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১০

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১১

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১২

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৩

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৪

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৬

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৭

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১৮

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

২০