RCTV Logo ডেস্ক নিউজ
৯ জানুয়ারী ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, ভারতে পদদলিত হয়ে নিহত ৬

ভারতে পদদলিত হয়ে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। মন্দিরে প্রবেশের জন্য ফ্রি টোকেন পেতে বিপুল সংখ্যক মানুষের হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে প্রাণ হারান তারা।

এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, বুধবার রাতে দক্ষিণ ভারতে একটি হিন্দু মন্দিরে বিনামূল্যে দেবতার দর্শনের জন্য হাজার হাজার ভক্তের টোকেন সংগ্রহের সময় পদদলিত হয়ে কমপক্ষে ছয়জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

১০-১৯ জানুয়ারি পর্যন্ত অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি নামে পরিচিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের দর্শনের সুযোগ দেওয়ার জন্য বৃহস্পতিবার থেকে টোকেন ইস্যু করতে কর্তৃপক্ষ একটি স্কুলে কাউন্টার স্থাপন করেছিল বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয় অনুসারে, বৃহস্পতিবার থেকে টোকেন দেওয়ার কথা থাকলেও লোকেরা প্রায় ২০০০ বছরের পুরোনো এই মন্দিরে যাওয়ার টোকেন সংগ্রহ করার জন্য বুধবার থেকেই লাইনে দাঁড়াতে শুরু করে এবং ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্যে একপর্যায়ে সেখানে পদদলনের ঘটনা ঘটে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, “অন্ধ্র প্রদেশের তিরুপতিতে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় ব্যথিত হয়েছি। যারা তাদের কাছের মানুষ এবং প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১০

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১১

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১২

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৩

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৪

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৫

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৬

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৭

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৮

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

২০