RCTV Logo ডেস্ক রিপোর্ট
৯ এপ্রিল ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল: জরুরি নির্দেশনা মেনে চলার তাগিদ

ছবিঃ সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরীক্ষার্থী, শিক্ষক ও কেন্দ্র স্টাফদের জন্য কঠোর কিছু নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এ নির্দেশনাগুলো হলো:

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:

১. সময়সূচি মেনে চলা: পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. পরীক্ষার ধারা: প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি দেওয়া হবে না।

৩. প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষার্থীদেরকে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধান এর কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

৪. উত্তরপত্র পূরণের নিয়ম: OMR শিটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৫. পাসের শর্ত: সৃজনশীল/রচনামূলক, বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাস করতে হবে।

৬. বিষয়ভিত্তিক নিয়ম:

    শুধুমাত্র নিবন্ধনকৃত বিষয়েই পরীক্ষা দেওয়া যাবে।

    সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি রয়েছে।

    মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ (শুধুমাত্র কেন্দ্র সচিব ব্যতীত)।

    ৭. পরীক্ষার ভেন্যু:

    কোনো পরীক্ষার্থী নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবে না। সেন্টার শিফটিং এর মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।

    ব্যবহারিক পরীক্ষা নির্ধারিত কেন্দ্রেই অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠান ও কেন্দ্র স্টাফদের জন্য নির্দেশনা:

    ধারাবাহিক মূল্যায়ন: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও ক্যারিয়ার শিক্ষার নম্বর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করে সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে।

    উপস্থিতি পত্র: সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষার জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।

ফলাফল ও পুনঃনিরীক্ষা:

    ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে এসএমএসের মাধ্যমে পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে।

মাউশি কর্তৃপক্ষ পরীক্ষার শৃঙ্খলা রক্ষা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১১

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১২

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৩

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৪

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৫

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

১৬

মেসির দিকে তাকিয়ে ট্রাম্প বললেন— তুমিই বিশ্বের সেরা ফুটবলার

১৭

আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

১৮

ইরান যুদ্ধের অজুহাত, নাটোরে চাহিদা অনুযায়ী জ্বালানি দিচ্ছে না পাম্পগুলো

১৯

প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ২টি গরু চুরি

২০