RCTV Logo বিনোদন ডেস্ক
৩ এপ্রিল ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন

আলিয়া-রণবীরের সুখী দাম্পত্যে কারিনার আক্ষেপ

বলিউডে একাধিক নায়িকার সঙ্গে সম্পর্ক জড়িয়ে ‘ক্যাসানোভা’ তকমা পেয়েছেন রণবীর কাপুর। যদিও অনেকেই তাকে নিয়ে কটাক্ষ করে, কিন্তু এসব সমালোচনায় মোটেও কান দেন না তিনি। বরং, স্বামী এবং বাবা হিসেবে নিজেকে খুব ভালো মনে করেন রণবীর।

সম্প্রতি, কারিনা কাপুরের একটি অনুষ্ঠানে রণবীর নিজেই জানিয়েছেন, রাহা জন্ম নেওয়ার আগে কীভাবে তিনি স্ত্রী আলিয়া ভট্টের পাশে ছিলেন। তিনি বলেন, “টানা এক সপ্তাহ আলিয়ার সঙ্গে হাসপাতালে ছিলাম। সন্তান হওয়ার আগে আমি কাজ থেকে দুই-তিন মাস ছুটি নিয়েছিলাম।”

রণবীরের এই কথা শুনে কারিনা আক্ষেপ করে বলেন, “তার মানে তুমি স্বামী হিসেবে খুব ভালো। অথচ আমার স্বামী সাইফ তো দেখো, একটা রাতও আমার সঙ্গে হাসপাতালে ছিল না।”

এভাবে রণবীরের প্রশংসা করে কারিনা আরও বলেন, “সাইফ তো একদিনও আমার সঙ্গে হাসপাতালে থাকেনি, কিন্তু রণবীর অন্তত এক সপ্তাহ আলিয়ার সঙ্গে হাসপাতালে ছিলেন।”

রণবীরের এ ধরনের কথায় তার অনুরাগীরা মুগ্ধ হয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, “বিয়ের পরে সত্যিই বদলে গিয়েছে রণবীর।”

২০২২ সালের নভেম্বরে প্রথম সন্তান রাহা আসে আলিয়া ও রণবীরের জীবনে। একই বছর তারা বিয়ের পিঁড়িতে বসেন। অন্যদিকে, কারিনা ও সাইফ বর্তমানে দুই সন্তান— তৈমুর এবং জেহের মা-বাবা। ২০১৬ সালের ডিসেম্বরে তাদের প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়, এবং ২০২১ সালের ফেব্রুয়ারিতে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান, জেহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০