RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

কেমন আছেন তামিম ইকবাল?

ছবিঃ সংগৃহীত

সারাদেশ ছিল প্রার্থনায়। রমজানের তপ্ত দুপুরে বাংলাদেশ তো বটেই, পুরো ক্রিকেট দুনিয়াটাই ক্ষণিকের জন্য এক হয়ে গিয়েছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জন্য প্রার্থনায়।

গতকাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে বিকেএসপির তিন নম্বর মাঠে দুবার হার্ট অ্যাটাক করেন তামিম। এরপর থেকেই সব নজর কেবল তামিম আর সাভারের কেপিজি হাসপাতালের দিকে।

উৎকণ্ঠার দুপুর পেরিয়ে বিকেল নাগাদ খবর আসে কিছুটা সুস্থ হয়েছেন তামিম ইকবাল। হার্টে ব্লক ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে রিং পরানো হয়েছিল তার। তবু ডাক্তারের ভাষ্য, পরের ৪৮ ঘণ্টা নিবিড় পরিচর্যার মধ্যে থাকবেন তিনি।

সকালে তামিম ইকবালের সবশেষ অবস্থা জানার জন্য যোগাযোগ করা হয় ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। ঢাকা পোস্টকে তিনি জানান, এখন পর্যন্ত স্থিতিশীল আছে তামিমের অবস্থান। শেষ খবর পর্যন্ত ঘুমাচ্ছেন তিনি।

এদিকে মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন ঢাকা পোস্টকে জানালেন, এখন পর্যন্ত ভালো আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আজ মঙ্গলবার দুপুরে কিছু পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা বা রাতে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে শিফট করানো হবে।

সূত্রঃ ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১০

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১১

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১২

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৩

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৪

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৫

দাম কমলো জেট ফুয়েলের

১৬

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১৭

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১৮

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৯

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

২০