RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ৮:০৯ অপরাহ্ন

পাকিস্তান দিবসে ঢাকায় পতাকা উত্তোলন অনুষ্ঠান

ছবিঃ সংগৃহীত

ঢাকার পাকিস্তান হাইকমিশন চ্যান্সেরিতে রোববার সকালে পাকিস্তান দিবস উদযাপন উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পাকিস্তানে নিযুক্ত হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ দেশটির জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি ১৯৪০ সালের ২৩ মার্চের ঐতিহাসিক ক্ষণটি স্মরণ করেন, যেদিন কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ এবং অন্যান্য পাকিস্তান আন্দোলনের নেতারা পাকিস্তান প্রস্তাব পাস করেন, যা দক্ষিণ এশিয়ার মুসলমানদের জন্য একটি স্বাধীন আবাসভূমির ভিত্তি স্থাপন করে।

এই দিন উপলক্ষে, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এবং উপ-প্রধানমন্ত্রী/পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বার্তা পাঠান, যাতে দিবসের তাৎপর্য ও পাকিস্তানের অগ্রগতি এবং ঐক্যের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

হাইকমিশনার তার বক্তব্যে বাংলাদেশ ও ভুটানে বসবাসরত পাকিস্তানি প্রবাসীদের শুভেচ্ছা জানান এবং পাকিস্তান সৃষ্টির জন্য প্রদত্ত ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। তিনি পাকিস্তান আন্দোলনে বাংলার নেতাদের ভূমিকা গুরুত্বসহকারে তুলে ধরেন।

অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসকারী পাকিস্তানি সম্প্রদায়ের সদস্য, স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি এবং হাইকমিশনের কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১০

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১১

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১২

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৩

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৪

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৫

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৬

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৭

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৮

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৯

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

২০