RCTV Logo বিনোদন ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

ঈদের সিনেমা,প্রতিযোগিতায় তিন নায়ক

ছবিঃ সংগৃহীত

ঈদুল ফিতর সামনে রেখে সিনেমাটিক ব্যাটেলের জন্য প্রস্তুত হচ্ছেন দেশের নির্মাতারা। গান, ট্রেলার, টিজার ও পোস্টার প্রকাশ করে যার যার অবস্থান থেকে দর্শকদের মুগ্ধ করার চেষ্টা করছেন শিহাব শাহীন, এম রাহিম ও মেহেদী হাসান হৃদয়ের মতো পরিচালকরা। যেই প্রতিযোগিতায় নির্মাতাদের তুরুপের তাস যার যার হিরো। তাই এবারের ঈদে নিজেদের সিনেমা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের জনপ্রিয় তিন নায়কও। তাদের নিয়েই ‘প্রতিযোগিতায় তিন নায়ক’ শিরোনামে তারাবেলার আজকের এই আয়োজন।
আসছে ঈদে কোন কোন সিনেমা মুক্তি পাবে, এরই মধ্যে তার একটা তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রযোজক ও পরিচালকরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে অনেক সিনেমার মধ্যে যথাক্রমে আলোচনায় আছে তিনটি সিনেমা। যার মধ্যে সবার ওপরে আছে মেহেদী হাসান হৃদয়ের সিনেমা ‘বরবাদ’। কারণ এটি এই ব্যাটেলের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা এবং যার নায়ক শাকিব খান।
অ্যাকশন ও রোমান্টিক ঘরানার এ সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার ইধিকা পাল। প্রিয়তমার পর আবারও জুটি বাঁধছেন তারা। এ ছাড়া ‘তুফান’ সিনেমার পর এ সিনেমাতেও গ্যাংস্টার রূপে ধরা দিয়েছেন শাকিব। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগর ও কলকাতার যিশু সেনগুপ্তকে। সিনেমাটির পোস্টার, ট্রেলার ও নতুন গান প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে এর প্রচারণা। এবারের ঈদে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমা নিয়েও আলোচনা তুঙ্গে। যার ট্রেলারে এরই মধ্যে সবাইকে চমকে দিয়েছেন আফরান নিশো। ছোট পর্দার বড় এই তারকার এটি দ্বিতীয় সিনেমা। এর আগে ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে সফলতা পেয়েছিলেন তিনি। তবে এবারের চ্যালেঞ্জ তার জন্য অনেকটা কঠিন হবে। কারণ লড়াইটা শুধু শাকিব খানের সঙ্গে নয়। এদিকে সিনেমার ট্রেলারের প্রথম ঝলকেই দর্শককে অনেকটা আগ্রহ বাড়িয়েছে ‘দাগি’। সেই আগ্রহ কতটা ধরে রাখতে পারে এটি এখন সেটাই দেখার অপেক্ষায়। নিশো ছাড়াও এতে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।
ঈদের মুক্তির ঘোষণা দেওয়া সিনেমার মধ্যে অন্যতম আকর্ষণ সিয়াম আহমেদের ‘জংলি’। সিনেমার টিজারে অন্যরকম এক সিয়ামকে দেখেছে দর্শক, যা এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। পরনে লুঙ্গি, চোখে-মুখে হিংস্রতা, উষ্কখুষ্ক চুল-দাড়ি আর পুরোদস্তুর অ্যাকশন লুক—জংলির টিজারে দেশি মাসালা হিরোরূপে দেখা মিলেছে এই তারকার। তাই বোঝাই যাচ্ছে নিজের সিনেমা দিয়ে শাকিব খান এবং নিশোকে ভালোই টেক্কা দেবেন এই নায়ক। জংলি ছবি পরিচালনা করেছেন এম রাহিম। এর গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
তাই বোঝাই যাচ্ছে এবারের ঈদে এই তিন নায়ক কেউ কাউকেই ছেড়ে কথা বলবেন না। এখন দেখার অপেক্ষায় দর্শকের ভালোবাসায় সফলতার পাল্লা কার ভারী হয়। এই তিন সিনেমা ছাড়াও মুক্তির তালিকায় আছে সজল নূরের ‘জ্বীন থ্রি’ সিনেমাও।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১০

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১১

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১২

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৩

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৪

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৬

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৭

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১৮

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

২০