RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ৯:৪৮ অপরাহ্ন

ঈদের অগ্রিম টিকিট বিক্রি, চট্টগ্রাম থেকে প্রতিদিন ১৬টি আন্তঃনগর ট্রেন

ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সার্ভিসে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ১৪টি মিটারগেজ লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেনে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। সব মিলিয়ে এবার ঈদ উপলক্ষে প্রতিদিন চট্টগ্রাম স্টেশন থেকে ১৬টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবে, যেখানে মোট আসন সংখ্যা ৯,৪২০টি।

শুক্রবার দুপুর ২টা থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন ২৪ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর ১ এপ্রিল ধরে নিয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ১৪ মার্চ বিক্রি হয়েছে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ বিক্রি হবে ২৭ মার্চের টিকিট, ১৮ মার্চ বিক্রি হবে ২৮ মার্চের টিকিট, ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের টিকিট এবং ২০ মার্চ বিক্রি হবে ৩০ মার্চের টিকিট।

ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রির সময়সূচি অনুযায়ী, ২৪ মার্চ বিক্রি হবে ৩ এপ্রিলের টিকিট, ২৫ মার্চ বিক্রি হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ বিক্রি হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ বিক্রি হবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ বিক্রি হবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ বিক্রি হবে ৮ এপ্রিলের টিকিট এবং ৩০ মার্চ বিক্রি হবে ৯ এপ্রিলের টিকিট।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বক্কর সিদ্দিক যুগান্তরকে জানান, শুক্রবার দুপুরের পর অনলাইনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার চট্টগ্রাম থেকে ১৬টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এছাড়া চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া বিশেষ ট্রেন চালু করা হবে।

জানা গেছে, প্রতিটি আন্তঃনগর ট্রেনের আসনের অতিরিক্ত ২৫ শতাংশ যাত্রীর জন্য স্ট্যান্ডিং টিকিট রাখা হবে, যা যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ফিরতি যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০