RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ২:০১ অপরাহ্ন

মাগুরায় ধষর্ণের শিকার সেই শিশুটি মারা গেছে

 

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশুটি মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিঊন । বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাংলাদেশ সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করে।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, “অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে। সম্মিলিত সামরিক হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।”

গত বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। পরের দিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওইদিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়।

ঢামেক হাসপাতালে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শনিবার সন্ধ্যায় তাকে ঢামেকের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। রোববার শিশুটিকে সিএমএইচের পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১০

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১১

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১২

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৩

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৪

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৫

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৬

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৭

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৮

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

২০