RCTV Logo আরসিটিভি ডেস্ক
১২ মার্চ ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা চলছে: প্রেস সচিব

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে এবং স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, “রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ একটি বড় সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। আমাদের সেখানে মূল লক্ষ্য থাকবে রোহিঙ্গারা যেন মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যেতে পারে এবং রাখাইনের সকল জনগোষ্ঠী যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এই উদ্দেশ্য সফল করতে আমরা প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করছি।”

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার প্রসঙ্গ উল্লেখ করে শফিকুল আলম বলেন, “রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এখন অনেক কমে গেছে। আমরা আশা করছি, জাতিসংঘ মহাসচিবের সফর মানবিক সহায়তা সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোহিঙ্গাদের পুষ্টি সহায়তা অত্যন্ত জরুরি, এবং আমরা চাই তাদের পুষ্টির চাহিদা যেন কোনোভাবেই কম্প্রোমাইজ না হয়। এজন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন, কারণ রোহিঙ্গাদের জন্য প্রতিমাসে প্রায় ১৫ মিলিয়ন ডলার দরকার। আমরা আশা করছি, জাতিসংঘ মহাসচিবের এ সফর বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবে এবং রোহিঙ্গাদের জন্য সহায়তা যেন অব্যাহত থাকে।”

তিনি আরও বলেন, “রোহিঙ্গা সমস্যা নিয়ে সেপ্টেম্বরে জাতিসংঘ একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যেখানে ফিনল্যান্ড এবং মালয়েশিয়া কো-স্পন্সর হিসেবে যোগ দেবে। আমরা আশা করছি, জাতিসংঘ মহাসচিবের সফরের মাধ্যমে এই সম্মেলনে আরও উন্নতি হবে এবং রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান খুঁজে বের করা সম্ভব হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০