RCTV Logo স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৫, ৯:৪১ অপরাহ্ন

অবসরের ভাবনায় মাহমুদউল্লাহ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন। ইতোমধ্যেই মুশফিকুর রহিম ও তামিম ইকবাল ওয়ানডে থেকে অবসর নিয়েছেন, আর সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা অনিশ্চিত। ‘পঞ্চপাণ্ডবের’ বাকি সদস্যদের বিদায়ের পর এবার মাহমুদউল্লাহও অবসরের চিন্তাভাবনা করছেন, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম

গত সোমবার (১১ মার্চ) ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করে বিসিবি, যেখানে মাহমুদউল্লাহর নাম ছিল। তবে তিনি নিজেই চুক্তির বাইরে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন

এ প্রসঙ্গে ফাহিম বলেন—
“যেহেতু সে সেন্ট্রাল কন্ট্রাক্টে না থাকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, এটা থেকে বোঝা যায় সে এসব (অবসর) নিয়ে চিন্তাভাবনা করছে।”

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন মাহমুদউল্লাহ। এখন একমাত্র ফরম্যাট ওয়ানডে, যেটা নিয়েও তিনি ভাবছেন বলে ধারণা করা হচ্ছে।

ফাহিম আরও বলেন—
“আমার মনে হয়, চিন্তাভাবনার একটা সলিড জায়গায় আসলে এটা নিয়ে আমরা আলাপ করতে পারব এবং মিডিয়াতেও আনতে পারব। তখনই আনুষ্ঠানিক বিদায়ের জন্য নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেওয়া সম্ভব হবে।”

বিসিবির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে যদি অবসর নেন, তাহলে মাহমুদউল্লাহর জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজন করার সম্ভাবনা রয়েছে।

🚩 আপনার মতে, মাহমুদউল্লাহর বিদায় কেমন হওয়া উচিত?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১০

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১১

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১২

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৩

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৪

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৫

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৬

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৮

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৯

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

২০