RCTV Logo ধর্ম ডেক্স
৯ মার্চ ২০২৫, ৪:১০ অপরাহ্ন

ধর্ষণের দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান আজহারীর

ড. মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত

ধর্ষণের বিচার দ্রুত নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। রোববার (৯ মার্চ) সকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টের কমেন্টবক্সে তিনি এই দাবি তুলে ধরেন।

আজহারী তার পোস্টে লেখেন, “বাকরুদ্ধ বাংলাদেশ! পুরো জাতি যেন আজ স্তব্ধ! এ দেশে মেয়েদের নিরাপত্তা কোথায়? কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা?” তিনি আরও উল্লেখ করেন, “ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ন্যায়বিচারের অভাবেই অপরাধীরা সাহস পায়।

সম্প্রতি মাগুরায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও বিক্ষোভ দেখা দিয়েছে। শিশুটি তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই, বোনের শ্বশুর ও ভাশুরের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। এ ঘটনায় অভিযুক্তদের সবাইকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তবে, নির্যাতিত শিশুটির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। তার জ্ঞান ফেরেনি এবং রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার চিকিৎসা চলছে।

ফেসবুক পোস্টের কমেন্টবক্সে আজহারী বলেন, “যখন দেশের আইন ও বিচারব্যবস্থা অপরাধবান্ধব হয়ে ওঠে, তখনই লম্পটরা ধর্ষণের সাহস পায়। ক্ষমতার প্রভাব ও আইনের ফাঁকফোকরের সুযোগ নিয়ে তারা ধরাছোঁয়ার বাইরে থাকে।” তিনি আরও যোগ করেন, “যদি ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে এ ধরনের অপরাধ বারবার ঘটবে। তাই নজিরবিহীন শাস্তি নিশ্চিত করাই এখন গণমানুষের প্রধান দাবি।

এই ঘটনায় দেশজুড়ে ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন চলছে। জনগণ রাষ্ট্রের কাছে কঠোর আইন প্রয়োগ ও ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০