RCTV Logo বিনোদন ডেক্স
৯ মার্চ ২০২৫, ১:৩০ অপরাহ্ন

এশিয়ান সিনেমা প্রতিযোগিতায় তৃতীয় মেহজাবীনের ‘সাবা

ছবি : সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বড় পর্দায় অভিষেক করেই একের পর এক সাফল্য দেখাচ্ছেন। মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনয় করে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। চলচ্চিত্রটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।

‘সাবা’ চলচ্চিত্রটি ইতিমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারতের ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে ‘সাবা’।

এই সাফল্যের খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে আনন্দ প্রকাশ করেছেন মেহজাবীন চৌধুরী। তিনি লিখেন, “আজকের সকালটা কত সুন্দর! ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে ফিচার ফিল্ম ‘সাবা’। টিমের সকলকে অভিনন্দন।”

‘সাবা’ চলচ্চিত্রে মেহজাবীন চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন। ১৪ বছরের টেলিভিশন অভিনয়জীবন পেরিয়ে বড় পর্দায় এই সাফল্য মেহজাবীন চৌধুরীর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।

‘সাবা’র এই সাফল্য শুধু মেহজাবীন চৌধুরীর জন্যই নয়, বাংলাদেশি চলচ্চিত্রের জন্যও একটি বড় অর্জন। চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এবং দেশের চলচ্চিত্র শিল্পকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০