RCTV Logo ডেস্ক রিপোর্ট
৬ মার্চ ২০২৫, ২:২৯ অপরাহ্ন

কাশ্মীরের পাকিস্তানি অংশের দখল নিতে চায় ভারত: জয়শঙ্কর

ছবিঃ সংগৃহীত

অর্ধযুগ আগে ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মিরে পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব জারি করে নয়াদিল্লি। ভারতের কেন্দ্রীয় সরকারের লক্ষ্য এবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরেরও নিয়ন্ত্রণ নেওয়া।

ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক থিঙ্কট্যাংক সংস্থা চ্যাথাম হাউসকে গতকাল বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

কাশ্মির ইস্যু সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, ‘এ ইস্যুতে আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং আমি মনে করি, ইতোমধ্যে অনেকাংশে আমরা এটিকে গুছিয়ে এনেছি। প্রথম ধাপে আমরা (সংবিধানের) ৩৭০ নম্বর ধারা বাতিল করেছি, দ্বিতীয় ধাপে জম্মু-কাশ্মিরের উন্নয়ন ও অর্থনৈতিক কার্যকলাপকে গতিশীল করা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিয়েছি, তৃতীয় ধাপে আমরা সেখানে বিধানসভা নির্বাচন দিয়েছি এবং সেই নির্বাচনে প্রচুর ভোটার ভোট দিয়েছেন।’

তিনি বলেন, ‘এখন আমাদের সামনে আছে চতুর্থ ধাপ। এই ধাপে আমাদের লক্ষ্য হলো জম্মু-কাশ্মিরের চুরি যাওয়া অংশ উদ্ধার করা। আরও স্পষ্টভাবে বললে, জম্মু-কাশ্মিরের যে অংশটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে, সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করা। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি এই লক্ষ্য আমরা সফলভাবে অর্জন করতে পারি, সেক্ষেত্রে কাশ্মির ইস্যু নামে আর কোনো সংকট থাকবে না। এটিই এ সংকটের চূড়ান্ত সমাধান।’

১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে স্বাধীনতা লাভ করে ভারত ও পাকিস্তান। জম্মু-কাশ্মীরের শেষ রাজা হরি সিং চেয়েছিলেন, এই অঞ্চল স্বতন্ত্র থাকবে। কিন্তু পাকিস্তানি বাহিনী আক্রমণ চালালে তিনি ভারতে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেন।

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পর জম্মু-কাশ্মীরের ৪৩ শতাংশ ভারতের, ৩৭ শতাংশ পাকিস্তানের এবং ২০ শতাংশ চীনের দখলে চলে যায়। ভারতের অধীনে থাকা অংশে ৩৭০ ধারা অনুযায়ী স্বায়ত্তশাসন ছিল, যা ২০১৯ সালে বিজেপি সরকার বাতিল করে।

জয়শঙ্করের বক্তব্যের পর দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ পাকিস্তান-ভারতের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এবং আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১০

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১১

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১২

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৩

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৪

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৬

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৭

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১৮

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

২০