পরীক্ষামূলক
LIVE TV

জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের রাজনৈতিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে। নবগঠিত এই দলটির নেতা ও কর্মীরা মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এই কর্মসূচির মাধ্যমে এনসিপি তাদের রাজনৈতিক যাত্রার সূচনা করে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে। দলটির নেতাকর্মীরা এ সময় একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের এই কর্মসূচি এনসিপির প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম হিসেবে বিবেচিত হয়েছে। দলটির নেতারা এ উপলক্ষ্যে দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

গত ২৮ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি।

Facebook Comments Box

মন্তব্য করুন