RCTV Logo ডেস্ক রিপোর্ট
২০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে দুই জন নিহত

প্রতিকি ছবি

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যৌথ বাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এতে দুইজন নিহত হন। এছাড়া পাঁচজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের লাউতলায় বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর বৈঠকের খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযান চলাকালে সন্ত্রাসীরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এর জবাবে যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়। কয়েক মিনিট বন্দুকযুদ্ধের পর পাঁচজন সন্ত্রাসী আত্মসমর্পণ করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে মৃত পাওয়া যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১০

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১১

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১২

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৩

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৪

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৫

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৬

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৭

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৮

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

২০