RCTV Logo ডেস্ক রিপোর্ট
১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ছবিঃ সংগৃহীত

বায়ুদূষণের মাত্রায় বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসের মান সূচক (একিউআই) স্কোর ২৪০, যা ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

একিউআই স্কোর অনুযায়ী, ২১১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, যার স্কোর ১৮০। ভারতের রাজধানী দিল্লি ১৭৯ স্কোর নিয়ে চতুর্থ এবং পোল্যান্ডের ক্রাকাউ ১৭৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে ইরাকের বাগদাদ, যার স্কোর ১৭০।

একিউআই স্কোর একটি শহরের বাতাসের গুণমান সম্পর্কে তথ্য প্রদান করে এবং তা স্বাস্থ্যঝুঁকির মাত্রা নির্দেশ করে। স্কোর ১০১ থেকে ১৫০ হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ বা তার বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বর্তমানে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ হওয়ায় নগরবাসীকে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের বাড়তি সাবধানতা নেওয়া প্রয়োজন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

১০

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১১

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১২

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৪

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৬

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৭

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৮

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৯

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

২০