আরসিটিভি ডেস্ক 

দিনাজপুরের বিরল উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিরল উপজেলা অডিটোরিয়ামে, উপজেলা সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে বেসরকারী এতিমখানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্রান্ট এবং স্বেচ্ছাসেবী সংস্থা ও দুস্থ ব্যক্তিদের মাঝে এই আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এতিম ও দুস্থ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই অনুদান তাদের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিরল উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রাজুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমরান, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পার্থ জীময় সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এতিমখানার প্রতিনিধি এবং অনুদান প্রাপ্ত দুস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা সরকারি এই সহায়তার সঠিক ও স্বচ্ছ ব্যবহারের ওপর তাগিদ দেন।
মন্তব্য করুন