ডাক্তারের উপর হামলা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি
সাম্প্রতিক সময়ে দেশের সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং শরীয়তপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: নাসির ইসলাম এর উপর ন্যাক্কারজনক ও বর্বরচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি।
১৮ মে সোমবার দুপুরে লালমনিরহাটের মিশনমোড় চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (BPHCDA), লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি আলা উদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, জেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সিনিয়র সভাপতি মঞ্জুম আলীসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালের কর্মকর্তাবৃন্দ এবং চিকিৎসক সমাজ।
বক্তারা বলেন, চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত না করলে এবং এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। রোগীদের সেবাদানকারী চিকিৎসকদের ওপর এমন বর্বরতা কোনোভাবেই কাম্য নয়।
মন্তব্য করুন