RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারী ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

পুতিনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

স্থানীয় সময় রোববার (৯ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,
“আমি সঠিক সময়ে পুতিনের সঙ্গে দেখা করব।”

এর আগে, ২০ জানুয়ারি শপথগ্রহণের আগে বা পরে পুতিনের সঙ্গে তার কোনও ফোনালাপ হয়েছে কি না, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,
“আমি (ফোনালাপ) করেছি। ধরে নিন, আমি করেছি। এবং আরও কথোপকথন আশা করি।”

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প জোর দিয়ে বলেন,
“আমাদের সেই যুদ্ধের অবসান ঘটাতে হবে। শীঘ্রই এটি শেষ করতে হবে।”

এ সময় এক সাংবাদিক মন্তব্য করেন, “যদি আপনি পুতিনের সঙ্গে ফোনালাপের বিষয়টি স্পষ্ট না করেন, তাহলে সবাই ধরে নেবে যে আপনি নিয়মিত তার সঙ্গে কথা বলছেন।”

এর উত্তরে ট্রাম্প বলেন,
“ঠিক আছে, তারা ধরে নিতে পারেন। এটা যুক্তিসঙ্গত। তবে আমি এ সম্পর্কে বিস্তারিত বলতে চাই না। যদি আমরা কথা বলি, আমি আপনাদের কথোপকথন সম্পর্কে কিছু বলতে চাই না। এটি খুব শিগগিরই হবে। আমি বিশ্বাস করি যে, আমরা অগ্রগতি করছি।”

এর আগে, শনিবার (৮ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে দাবি করেছে যে,
ট্রাম্প ইউক্রেন সংঘাত অবসানের আলোচনার জন্য পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন।

তবে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন,
“আমি দুই নেতার মধ্যে যোগাযোগের খবর নিশ্চিত বা অস্বীকার—কোনোটাই করতে পারব না।”

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এবং তার সম্ভাব্য কূটনৈতিক পদক্ষেপ যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে নতুন আলোচনা উসকে দিয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১০

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১১

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১২

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৩

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৪

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৫

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৬

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৮

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৯

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

২০