RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন

পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় ভূমিকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান। এসময় তিনি আলোচনা নিয়েও নতুন বার্তা দেন।

রোববার (১২ এপ্রিল) তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসমাঈল বাকেই বলেন, পাকিস্তান সরকার ও জনগণ ইসলামাবাদে আলোচনার আয়োজন এবং মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি জানান, ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে হরমুজ প্রণালি, পারমাণবিক ইস্যু, যুদ্ধ ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক সংঘাতের অবসানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বাকেই বলেন, ইরান কূটনীতিকে তাদের জাতীয় স্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখে। তবে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাহীনতার কথাও তুলে ধরে তিনি বলেন, অতীত অভিজ্ঞতা থেকে ইরান যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি ভরসা করতে পারছে না।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দুই পক্ষের মধ্যে ধারাবাহিকভাবে আলোচনা ও বার্তা আদান-প্রদান হয়েছে এবং ইরানি প্রতিনিধিরা দেশের অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলোচনার সফলতা নির্ভর করছে অপর পক্ষের আন্তরিকতা, ‘অতিরিক্ত দাবি’ থেকে বিরত থাকা এবং ইরানের বৈধ অধিকার মেনে নেওয়ার ওপর। এ সময় তিনি পাকিস্তানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের আন্তরিক প্রচেষ্টা এই কূটনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বাসা থেকে ১০০ লিটার তেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুড়িগ্রাম সদর হাসপাতালে হার্ম উপসর্গে ৪ শিশু ভর্তি

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে, পদ হারালেন ছাত্রদল নেতা

গোবিন্দগঞ্জে সুখী বাংলাদেশ প্রকল্প বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিগত আমলে আমি মানসিক ও অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়েছি: কনকচাঁপা

দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে: প্রধানমন্ত্রী

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

দুপুরে জামিন, বিকেলেই কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী

১০

ফার্নেস অয়েলের দাম বাড়ল ২৪ টাকা

১১

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

১২

কুড়িগ্রামে মোবাইলে একাধিক বিয়ে নিয়ে তোলপাড় অভিযুক্তের বাড়ির সামনে মানববন্ধন

১৩

১২ বছরের রেকর্ড ভাঙল রোনালদোরা

১৪

স্পষ্ট করেই বলছি, লটারি মেধা নির্ধারণ করে না : শিক্ষামন্ত্রী

১৫

এক ক্লিকেই সর্বনাশ, ডিজিটাল যুগে বাড়ছে র‍্যানসমওয়্যারের ঝুঁকি

১৬

২০,৬৭১ জন পাচ্ছেন কৃষক কার্ড, বছরে পাবেন ২৫০০ টাকা

১৭

পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

১৮

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

১৯

নাটোরে কাফনের কাপড়সহ হুমকির চিঠি পেয়ে আতঙ্কে কলেজ, তদন্তে পুলিশ

২০