RCTV Logo আরসিটিভি ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন

নাটোরে কাফনের কাপড়সহ হুমকির চিঠি পেয়ে আতঙ্কে কলেজ, তদন্তে পুলিশ

ছবিঃ সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজে দুই শিক্ষকের নামে কাফনের কাপড়সহ হুমকিমূলক চিঠি পাঠানোর ঘটনায় পুরো ক্যাম্পাসে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রহস্যজনক এই ঘটনায় উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহল।

কলেজ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে কলেজ ছুটির সময় প্রধান করণিক রাফিজা খাতুন ডাকযোগে আসা দুটি রেজিস্ট্রি চিঠি গ্রহণ করেন। রোববার সকাল ১১টার দিকে কলেজ খোলার পর চিঠি দুটি খোলা হলে প্রত্যেকটিতে তিনটি করে মোট ছয় টুকরো সাদা কাফনের কাপড় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে শিক্ষক কর্মচারীদের মধ্যে ভীতি ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

চিঠি দুটি পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা থেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এগুলো কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুস সামাদের নামে প্রেরিত। খামে কোনো প্রেরকের ফোন নম্বর না থাকলেও জনি শেখ সহ আরও এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে।

ডাকঘর সূত্রে জানা যায়, চিঠি দুটি গুরুদাসপুর ডাকঘর থেকে রেজিস্ট্রির মাধ্যমে প্রেরণ করা হয় এবং একজন পিয়ন অফিসিয়াল রিসিভ নিয়ে সেগুলো কলেজে পৌঁছে দেন।

ঘটনার বিষয়ে কলেজের অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক একটি ঘটনা। আমরা বিষয়টি গুরুদাসপুর থানাকে অবগত করেছি। পুলিশ এসে ঘটনাটি পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ বিষয়ে কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ওমর আলী জানান, ঘটনা জানার পরপরই ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর পেছনে কারা জড়িত তা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বাসা থেকে ১০০ লিটার তেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুড়িগ্রাম সদর হাসপাতালে হার্ম উপসর্গে ৪ শিশু ভর্তি

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে, পদ হারালেন ছাত্রদল নেতা

গোবিন্দগঞ্জে সুখী বাংলাদেশ প্রকল্প বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিগত আমলে আমি মানসিক ও অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়েছি: কনকচাঁপা

দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে: প্রধানমন্ত্রী

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

দুপুরে জামিন, বিকেলেই কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী

১০

ফার্নেস অয়েলের দাম বাড়ল ২৪ টাকা

১১

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

১২

কুড়িগ্রামে মোবাইলে একাধিক বিয়ে নিয়ে তোলপাড় অভিযুক্তের বাড়ির সামনে মানববন্ধন

১৩

১২ বছরের রেকর্ড ভাঙল রোনালদোরা

১৪

স্পষ্ট করেই বলছি, লটারি মেধা নির্ধারণ করে না : শিক্ষামন্ত্রী

১৫

এক ক্লিকেই সর্বনাশ, ডিজিটাল যুগে বাড়ছে র‍্যানসমওয়্যারের ঝুঁকি

১৬

২০,৬৭১ জন পাচ্ছেন কৃষক কার্ড, বছরে পাবেন ২৫০০ টাকা

১৭

পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

১৮

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

১৯

নাটোরে কাফনের কাপড়সহ হুমকির চিঠি পেয়ে আতঙ্কে কলেজ, তদন্তে পুলিশ

২০