RCTV Logo স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

রিয়ালের বিপক্ষে আত্মবিশ্বাসী মুসিয়ালা, সেমির স্বপ্ন দেখছে বায়ার্ন

ছবিঃ সংগৃহীত

বুন্দেসলিগায় দাপুটে জয় পাওয়ার পর এবার চ্যাম্পিয়নস লিগের বড় লড়াইয়ে চোখ বায়ার্ন মিউনিখের। সেন্ট পাউলির বিপক্ষে ৫-০ গোলের জয়ের পর মিডিয়ার মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী কণ্ঠেই কথা বললেন তরুণ তারকা জামাল মুসিয়ালা।

এক প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয়, ‘বুধবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে কি বায়ার্ন এগিয়ে যাবে?’ উত্তরে মুসিয়ালা স্পষ্টভাবে বলেন, ‘আমাদের মানসিকতা সব সময় ইতিবাচক হওয়া উচিত। তাই হ্যাঁ, আমরা এগিয়ে যাব।

প্রথম লেগে স্পেনে ২-১ ব্যবধানে জয় পাওয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছে বায়ার্ন। এবার নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুধু ড্র করলেই সেমিফাইনালে জায়গা নিশ্চিত হবে তাদের।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ শুক্রবার ঘরের মাঠে ড্র করেছে, যা কিছুটা হলেও তাদের ছন্দ নিয়ে প্রশ্ন তুলছে। বর্তমান ফর্ম বিবেচনায় এগিয়ে থাকলেও, ইউরোপের এই প্রতিযোগিতায় রিয়ালকে কখনোই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, এ কথাও ভালো করেই জানে বায়ার্ন।

চোট কাটিয়ে জানুয়ারিতে ফেরার পর দুর্দান্ত ছন্দে রয়েছেন মুসিয়ালা। সর্বশেষ ম্যাচে প্রথমার্ধে দলের হয়ে একমাত্র গোলটি করেন তিনি, পাশাপাশি দ্বিতীয়ার্ধে একটি অ্যাসিস্টও যোগ করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ফিরে আসার পর এখন পর্যন্ত তার অবদান ৪ গোল ও ৩ অ্যাসিস্ট।

সব মিলিয়ে, বায়ার্নের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

তবে ইউরোপের মঞ্চে রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা বড় ফ্যাক্টর, তাই জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বাসা থেকে ১০০ লিটার তেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুড়িগ্রাম সদর হাসপাতালে হার্ম উপসর্গে ৪ শিশু ভর্তি

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে, পদ হারালেন ছাত্রদল নেতা

গোবিন্দগঞ্জে সুখী বাংলাদেশ প্রকল্প বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিগত আমলে আমি মানসিক ও অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়েছি: কনকচাঁপা

দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে: প্রধানমন্ত্রী

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

দুপুরে জামিন, বিকেলেই কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী

১০

ফার্নেস অয়েলের দাম বাড়ল ২৪ টাকা

১১

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

১২

কুড়িগ্রামে মোবাইলে একাধিক বিয়ে নিয়ে তোলপাড় অভিযুক্তের বাড়ির সামনে মানববন্ধন

১৩

১২ বছরের রেকর্ড ভাঙল রোনালদোরা

১৪

স্পষ্ট করেই বলছি, লটারি মেধা নির্ধারণ করে না : শিক্ষামন্ত্রী

১৫

এক ক্লিকেই সর্বনাশ, ডিজিটাল যুগে বাড়ছে র‍্যানসমওয়্যারের ঝুঁকি

১৬

২০,৬৭১ জন পাচ্ছেন কৃষক কার্ড, বছরে পাবেন ২৫০০ টাকা

১৭

পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

১৮

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

১৯

নাটোরে কাফনের কাপড়সহ হুমকির চিঠি পেয়ে আতঙ্কে কলেজ, তদন্তে পুলিশ

২০