RCTV Logo স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

মেসির অফসাইড ও ব্যর্থ ফ্রি কিকে মায়ামির আরেকটি হতাশার ড্র

ছবিঃ সংগৃহীত

ইন্টার মায়ামি তাদের নতুন ঘরের মাঠ নু স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেও জয়খরা কাটাতে পারেনি। নিউ ইয়র্ক রেড বুলসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। লিওনেল মেসি অফসাইডে না থাকলে এবং ফ্রি কিক থেকে শেষ মুহূর্তে গোলের সুযোগ নষ্ট না হলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়নরা।

৬ মিনিটে কর্নার থেকে বল দেওয়া-নেওয়া করে মেসি গোলমুখের সামনে বল বাড়ান। কিন্তু জার্মান বার্তেরামের ডানপায়ের শট বাঁ দিক দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।

মায়ামি ফের আক্রমণে গিয়েছিল। ১৪ মিনিটে বক্সের বাইরে তাদের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণ করে নিউ ইয়র্কের দলটি। তখন স্বাগতিকদের অর্ধে তাদের মাত্র দুজন খেলোয়াড়। জুলিয়ান হল মায়ামির ফাঁকা রক্ষণের সুযোগ নিয়ে বল বক্সে দেন। জর্জ রুভালকাবা বক্সের সেন্টার থেকে ডান পায়ের শটে সহজেই নিউ ইয়র্ককে এগিয়ে দেন।

২২ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল মায়ামি। নিউ ইয়র্ক কিপার ইথান হোরভাথ তাদের হতাশ করেন। ফ্রেইর থ্রু বলে বক্সের সেন্টার থেকে রদ্রিগো ডি পলের ডানপায়ের শট রুখে দেন তিনি।

দুই মিনিট পর তেলাসকো সেগোভিয়ার ডানপায়ের শট গোলপোস্টের বাঁ দিক দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির আগে দুই মিনিটের ব্যবধানে বার্তেরামে ও মাইকেলের শট সহজে রুখে দেন হোরভাথ। তবে গোল করেই বিরতিতে গেছে মায়ামি। ৪৫ মিনিটে ডি পলের ক্রসে মাতেও সিলভেত্তি বক্সের সেন্টার থেকে ডান পায়ের শটে স্কোর ১-১ করেন।

দ্বিতীয়ার্ধে ফিরে মেসি গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন। ৪৮ মিনিটে ডি পলের ছোট পাস ধরে বক্সে ঢুকে ডান পায়ে বল নিয়ন্ত্রণে নেন অধিনায়ক। তারপর বাঁ পায়ে শট নিতে গিয়ে কিছুটা ভারসাম্য হারান। বল চলে যায় গোলপোস্ট ঘেষে।

৫৪ মিনিটে মায়ামি লিড নেয়। বার্তেরামে গোল করলেও কিছুটা অবদান ছিল মেসির। তিনি বক্সে বল নিয়ে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষের এক খেলোয়াড় বল বিপদমুক্ত করতে গিয়ে ভুল পাস দেন বার্তেরামেকে। ডানপায়ের শটে দ্বিতীয় গোল করেন তিনি।

৬১ মিনিটে রবার্ট ভোলোডার নিউ ইয়র্ককে সমতা ফিরিয়েছিলেন। কিন্তু ভিএআরে গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। তবে ৭৬ মিনিটে আসে আকাঙ্ক্ষিত গোল। সেট পিস পরিস্থিতি থেকে জুলিয়ান হলের অ্যাসিস্টে গোলমুখের সামনে থেকে জাল কাঁপান আদ্রি মেহমেতি।

৮০ মিনিটে মেসির ফ্রি কিক থেকে লুইস সুয়ারেজের শট রুখে দেন হোরভাথ। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে মায়ামি তৃতীয়বার জাল কাঁপালেও মেসি অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে মেসির বাঁ পায়ের ফ্রি কিক ডানপাশে ঝাঁপিয়ে সেভ করেন হোরভাথ।

তাতে নতুন ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে একই স্কোরে ড্র করল মায়ামি। আগের ম্যাচে অস্টিনের সঙ্গেও একই স্কোর ছিল তাদের। টানা ছয় ম্যাচ অপরাজিত থাকল মায়ামি। হার দিয়ে নতুন মৌসুম শুরু করা মেসির দল সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বাসা থেকে ১০০ লিটার তেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুড়িগ্রাম সদর হাসপাতালে হার্ম উপসর্গে ৪ শিশু ভর্তি

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে, পদ হারালেন ছাত্রদল নেতা

গোবিন্দগঞ্জে সুখী বাংলাদেশ প্রকল্প বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিগত আমলে আমি মানসিক ও অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়েছি: কনকচাঁপা

দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে: প্রধানমন্ত্রী

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

দুপুরে জামিন, বিকেলেই কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী

১০

ফার্নেস অয়েলের দাম বাড়ল ২৪ টাকা

১১

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

১২

কুড়িগ্রামে মোবাইলে একাধিক বিয়ে নিয়ে তোলপাড় অভিযুক্তের বাড়ির সামনে মানববন্ধন

১৩

১২ বছরের রেকর্ড ভাঙল রোনালদোরা

১৪

স্পষ্ট করেই বলছি, লটারি মেধা নির্ধারণ করে না : শিক্ষামন্ত্রী

১৫

এক ক্লিকেই সর্বনাশ, ডিজিটাল যুগে বাড়ছে র‍্যানসমওয়্যারের ঝুঁকি

১৬

২০,৬৭১ জন পাচ্ছেন কৃষক কার্ড, বছরে পাবেন ২৫০০ টাকা

১৭

পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

১৮

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

১৯

নাটোরে কাফনের কাপড়সহ হুমকির চিঠি পেয়ে আতঙ্কে কলেজ, তদন্তে পুলিশ

২০