গাইবান্ধা প্রতিনিধি 

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আহ্বায়ক, গোবিন্দগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ঠ রাজনীতিবিদ কমরেড আব্দুল মতিন তালুকদারের ১৫ তম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভা অনুষ্ঠিত।
১১ এপ্রিল ২০২৬ ইং শনিবার, দুপুর ১২ টায় গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম চত্বরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি বিশিষ্ট সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক।
প্রধান অতিথি ও আলোচক ছিলেন বাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড হারুনার রশিদ ভূঁইয়া, আলোচনা করেন -কেন্দ্রীয় সদস্য কমরেড শওকত হোসেন আহমেদ,আবুল কালাম আজাদ বাবুল,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা এম এ মতিন মোল্লা, জে এস ডি সভাপতি জননেতা আইয়ুব হোসেন সরকার, সিপিবি সাধারণ সম্পাদক কমরেড আল মামুন মোবারক প্রমুখ।সভাটি পরিচালনা করেন বাসদ সাধারণ সম্পাদক কালা মানিক দেব।
মন্তব্য করুন