RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ২:৩৯ অপরাহ্ন

ঠাকুরগাঁও সদরে পৃথক দুই স্থানে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবিঃ আরসিটিভি

ঠাকুরগাঁও সদর উপজেলায় পৃথক দুটি স্থানে দুই ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাগুলো ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদরের সেনুয়া নদী সংলগ্ন এলাকা থেকে পারভেজ নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে।

এদিকে একই উপজেলার সালন্দর ইউনিয়নের ফিডমিলপাড়া এলাকা থেকেও আমজাদ হোসেন আদু নামে অপর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি

দুটি ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। মৃত্যুগুলো আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্তাফিজদের গুঁড়িয়ে রানা ও শরীফুলদের জয় উৎসব

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১০

শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে : শিক্ষামন্ত্রী

‘হাওয়া’র রেকর্ড ভাঙার দৌড়ে ‘বনলতা এক্সপ্রেস’

দিনাজপুরে পৃথক অভিযানে ১১১৩ বোতল মাদকদ্রব্য জব্দ, গ্রেফতার ১

ঘরে বসে বিভিন্ন দেশের অনলাইন জুয়ার সাইট পরিচালনা, গ্রেপ্তার ৩

গোবিন্দগঞ্জে বাসদ এর কেন্দ্রীয় নেতা আব্দুল মতিন তালুকদারের ১৫ তম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভা অনুষ্ঠিত

দূর্যোগে ক্ষতিগ্রস্থ হলে দলমত নির্বিশেষে সাহায্য পাবে,পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ইনজুরিতে পিএসএল থেকে ছিটকে গেলেন পারভেজ ইমন

কুড়িগ্রামে গাঁজার গাছসহ মাদক কারবারি গ্রেফতার

১০

চ্যাম্পিয়ন্স লিগে শেষ হাসি কে হাসবে: অ্যাটলেটিকো মাদ্রিদ নাকি বার্সেলোনা

১১

যুদ্ধে আঘাত পেয়ে মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’

১২

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন জুলাই আন্দোলনের ফারজানা সিথী

১৩

মার্চে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৫৩২ জন

১৪

ব্রাজিলের কাছে ৩ গোলে হারল আর্জেন্টিনা, ম্যাচ শেষে হাতাহাতি

১৫

কু‌ড়িগ্রা‌মে ট্রাক্ট‌রের ধাক্কায় অ‌টোচাল‌কের মৃত‌্যু, আহত ৪

১৬

উলিপুরে সাড়ে ২৭ কেজি গাঁজা ও সিএনজি জব্দ

১৭

ঠাকুরগাঁও সদরে পৃথক দুই স্থানে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

১৮

কুড়িগ্রামে সড়ক খানাখন্দে ভরা, ভোগান্তি আর দুর্ভোগে ব্যবসায়ীসহ হাজারো মানুষ

১৯

হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন

২০