দিনাজপুর প্রতিনিধি 

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের আসামের নোমালিকার রিফাইনারি লিমিটেড থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে।
জানা গেছে, গত ৭ এপ্রিল থেকে এই ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়ে গতকাল রাতে শেষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেল হেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম।
তিনি জানান, পাইপলাইনের মাধ্যমে চলতি মাসে চার ধাপে মোট প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আনা হবে।
এই ডিজেল পার্বতীপুর ডিপোতে সংরক্ষণ করা হবে এবং পরবর্তীতে সেখান থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সরবরাহ করা হবে
সংশ্লিষ্টরা বলছেন, এই পাইপলাইন চালু থাকায় জ্বালানি পরিবহনে সময় ও খরচ কমছে, পাশাপাশি সরবরাহ ব্যবস্থাও আরও সহজ ও নিরাপদ হচ্ছে।
মন্তব্য করুন