RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৬, ৫:১১ অপরাহ্ন

নীলফামারীতে বাংলাদেশ-চীন হাসপাতাল প্রকল্পে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিনিধি দলের পরিদর্শন

ছবিঃ আরসিটিভি

চীন সরকারের অনুদানে প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ প্রতিষ্ঠা প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে নীলফামারীতে প্রকল্প এলাকা পরিদর্শন করেছে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলার দারোয়ানি টেক্সটাইল মিল এলাকায় প্রস্তাবিত হাসপাতালের নির্ধারিত স্থান সরেজমিনে ঘুরে দেখেন তারা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী।

পরিদর্শনকালে প্রকল্পের সম্ভাব্যতা, অবকাঠামোগত প্রস্তুতি, ভূমি ব্যবহার, যোগাযোগ ব্যবস্থা এবং বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন।

স্থান পরিদর্শন শেষে প্রতিনিধি দল নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং বিদ্যমান স্বাস্থ্যসেবার অবস্থা সম্পর্কে ধারণা নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় প্রকল্পের সার্বিক অগ্রগতি ও করণীয় বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভা শেষে সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, প্রাথমিক জরিপে দেখা গেছে, প্রস্তাবিত স্থানে সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগের সম্ভাবনা বিদ্যমান, যা উন্নয়ন করলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। পাশাপাশি উন্নত যোগাযোগ অবকাঠামো গড়ে উঠলে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে আন্তঃযোগাযোগও আরও সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, প্রস্তাবিত এক হাজার শয্যার আধুনিক হাসপাতালটি ৫০০টি সাধারণ ও ৫০০টি বিশেষায়িত শয্যায় বিভক্ত করার পরিকল্পনা রয়েছে। পরিদর্শনের ভিত্তিতে প্রণীত সুপারিশমালা আগামী ১৬ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের স্বাস্থ্যখাতে নতুন দিগন্তের সূচনা হবে এবং নীলফামারীসহ আশপাশের জেলার মানুষ উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা শাহবাগ মোড় নয়, এটা সংসদ—হাসনাতকে স্পিকার

প্রতিটি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হবে: শিক্ষামন্ত্রী

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

‘গেম অফ থ্রোনস’ খ্যাত তারকা মারা গেছেন

বাড়ি পৌঁছে না দেওয়ায় কথা কাটাকাটি, ভ্যানচালককে ইট দিয়ে মেরে হত্যা

হঠাৎ রহস্যময়ী লুকে পরীমণি!

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

চীনের উপহারের হাসপাতাল ৫০০ বেড জেনারেল ও ৫০০ বেড বিশেষায়িত হবে- স্বাস্থ্য সচিব

লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

নীলফামারীতে বাংলাদেশ-চীন হাসপাতাল প্রকল্পে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিনিধি দলের পরিদর্শন

১০

১৫ বিজিবির অভিযানে ডিজেল তেল ও ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১১

আবারও লেবাননে ইসরায়েলি বিমান হামলা

১২

আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতার আবেগঘন বার্তা

১৩

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

১৪

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

১৫

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ঠাকুরগাঁয়ের যুবক নিহত

১৬

ঠাকুরগাঁওয়ে বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

১৭

নাটোরে অবৈধ পেট্রোল ব্যবসা: তেল ও মোটরসাইকেল জব্দ

১৮

বুড়িমারী সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

১৯

নাটোরে স্বামী-স্ত্রীর ‘জিন্দা কবর’ রটনা, হাজারো জনতার ভিড়!

২০