ঠাকুরগাঁও প্রতিনিধি 

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে কেতলেহং এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার সোহান নামক এক যুবক নিহত হয়েছে। সোহানের পিতার নাম দুলাল মিয়া।
বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) মাগরিবের সময় সোহান এবং দোকানের মালিক একই দোকানে কাজ করছিল। হঠাৎ লোডশেডিং হলে দোকানের মালিক মোমবাতি আনার জন্য পেছনের সাইটে গেলে আগে থেকে অপেক্ষায় থাকা দুর্বৃত্তরা অতর্কিত ভাবে গুলি করে পালিয়ে যায়। সোহান ঘটনাস্থলেই মারা যায়।
যে দোকানটিতে সোহান খুন হয়েছে আর পার্শ্ববর্তী সোমালিয়ার ( সোমালিয়ানের দোকান) নাগরিকের সাথে বাংলাদেশী মালিকের সম্পর্কে ব্যবসায়িক ঝামেলা চলছিলো।
মন্তব্য করুন