RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

বুড়িমারী সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত এলাকায় একটি পুরাতন মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে ভিড় জমে। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে বিজিবি ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফসলি জমিতে কাজ করার সময় এক শ্রমিক বস্তুটি দেখতে পেয়ে মূল্যবান কিছু মনে করে নিজের বাড়িতে নিয়ে যান। পরে সেটি বুড়িমারী মাছের বাজার সংলগ্ন একটি উঁচু ব্রিজের ধারে রাখা হলে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে প্রশাসনকে অবহিত করা হয়।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ব্রাহ্মণদল এলাকায় সীমান্ত পিলার ৮৩৭/১-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মো. সাজু (৪০) নামের এক ব্যক্তির বাড়ির পাশের ফসলি জমিতে মর্টার শেলটি পাওয়া যায়। এলাকাটি ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধীন বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি নিজেদের হেফাজতে নেয়।

বর্তমানে উদ্ধারকৃত মর্টার শেলটি বিজিবির তত্ত্বাবধানে রয়েছে এবং তা পাটগ্রাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিজিবিও উপস্থিত রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা শাহবাগ মোড় নয়, এটা সংসদ—হাসনাতকে স্পিকার

প্রতিটি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হবে: শিক্ষামন্ত্রী

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

‘গেম অফ থ্রোনস’ খ্যাত তারকা মারা গেছেন

বাড়ি পৌঁছে না দেওয়ায় কথা কাটাকাটি, ভ্যানচালককে ইট দিয়ে মেরে হত্যা

হঠাৎ রহস্যময়ী লুকে পরীমণি!

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

চীনের উপহারের হাসপাতাল ৫০০ বেড জেনারেল ও ৫০০ বেড বিশেষায়িত হবে- স্বাস্থ্য সচিব

লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

নীলফামারীতে বাংলাদেশ-চীন হাসপাতাল প্রকল্পে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিনিধি দলের পরিদর্শন

১০

১৫ বিজিবির অভিযানে ডিজেল তেল ও ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১১

আবারও লেবাননে ইসরায়েলি বিমান হামলা

১২

আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতার আবেগঘন বার্তা

১৩

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

১৪

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

১৫

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ঠাকুরগাঁয়ের যুবক নিহত

১৬

ঠাকুরগাঁওয়ে বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

১৭

নাটোরে অবৈধ পেট্রোল ব্যবসা: তেল ও মোটরসাইকেল জব্দ

১৮

বুড়িমারী সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

১৯

নাটোরে স্বামী-স্ত্রীর ‘জিন্দা কবর’ রটনা, হাজারো জনতার ভিড়!

২০