RCTV Logo স্পোর্টস ডেস্ক
৯ এপ্রিল ২০২৬, ৭:০২ অপরাহ্ন

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় পরিবর্তন

ছবিঃ সংগৃহীত

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা। দুই দলের আসন্ন সিরিজের ম্যাচগুলো শুরুর সময়ে পরিবর্তন এনেছে বিসিবি।

আমিনুল ইসলামের বুলবুলের বোর্ড বিলুপ্ত ঘোষণা হওয়ার পর বিসিবির বর্তমান প্রধান তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ ঘোষিত অ্যাডহক কমিটির নেতৃত্বে আছেন সাবেক এই অধিনায়ক। দায়িত্ব নিয়েই গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নিয়েছেন তামিম তাঁর একটি হল নিউজিল্যান্ড সিরিজের সময়-সূচিতে পরিবর্তন আনা।

বাংলাদেশ সরকারের জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় যে পরিবর্তন করা হবে, সেটি দায়িত্ব নিয়েই জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবালই জানিয়েছিলেন। তবে সুনির্দিষ্ট সময় তখন জানানো হয়নি। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে ও টি–টুয়েন্টি সিরিজের ম্যাচ শুরুর নতুন সময় ঘোষণা করেছে।

আগের সূচি অনুযায়ী নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দুপুর ৩টায় এবং টি-টোয়েন্টি সিরজের ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরুর কথা ছিল। তবে এখন ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়, টি–টুয়েন্টি সিরিজের ম্যাচ দুপুর দুইটায়। নতুন সূচি অনুসারে ওয়ানডে ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টা এবং টি–টুয়েন্টি বিকেল ৫টা দশের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।

তিন ম্যাচের ওয়ানডে ও টি–টুয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসছে ১৩ এপ্রিল। সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৭ এপ্রিল। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচটি হবে ২০ এপ্রিল। এরপর তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।

টি–টুয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচও হবে এই মাঠে, ২৭ ও ২৯ এপ্রিল। এরপর ঢাকায় অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচ। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ মে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে ভুয়া কাবিননামা দেওয়ায় কারাগারে কাজী

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় পরিবর্তন

লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ, ইরানের স্পষ্ট বার্তা

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী বাদশা এগিয়ে

লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, নিহত ২০৩

সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

বিশ্বকাপে খেলতে অবসর ভেঙে ফিরতে চান সুয়ারেজ

অনলাইন গেমের টাকার জন্য মাকে মারধর, ভিডিও ভাইরাল

১০

বৈসু উৎসবে মেতে উঠেছে খাগড়াছড়ি

১১

ফুয়েল কার্ডের জন্য মাথায় জেনারেটর নিয়ে হাজির কৃষক

১২

৯৯ ও ১০০তম অস্কার আসরের দিনক্ষণ চূড়ান্ত

১৩

কুড়িগ্রামে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, দুই বাইকার আটক

১৪

বগুড়া-৬ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১৫

ইসরায়েলের হামলায় লেবাননের চার সেনা নিহত

১৬

গাইবান্ধায় ৫ শ লিটার তেল জব্দ, ডিপোর মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড

১৭

নাটোরের নলডাঙ্গায় গৃহবধূর মরদেহ উদ্ধার

১৮

গাইবান্ধায় পাম্পে সিরিয়াল নিয়ে সংঘর্ষ ছুরিকাঘাতে আহত ৩

১৯

ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে পৌছালেন ক্রীড়া প্রতিভা সাকিব; সাঁতরে পার হলেন যমুনা

২০