RCTV Logo আরসিটিভি ডেস্ক
৯ এপ্রিল ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন

বৈসু উৎসবে মেতে উঠেছে খাগড়াছড়ি

ছবিঃ সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের জনপদগুলোতে এখন উৎসবের আমেজ। পাহাড়ের কোণায় কোণায় ছড়িয়ে পড়েছে বৈচিত্র্যের রঙ। ত্রিপুরা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব ‘বৈসু’ ও চৈত্রসংক্রান্তিকে স্বাগত জানিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে এই শোভাযাত্রা বের করা হয়। এতে পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের অংশগ্রহণে পুরো শহর উৎসবের নগরীতে পরিণত হয়।

শহর সংলগ্ন টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই শোভাযাত্রা শুরু হয়ে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি কমল বিকাশ ত্রিপুরাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

শোভাযাত্রায় অংশ নেওয়া নারী-পুরুষ ও শিশুরা ঐতিহ্যবাহী পোশাকে সেজে ত্রিপুরা সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য বৈচিত্র্য তুলে ধরেন। ঢোল-বাদ্য, নৃত্য আর বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে রাজপথ। এর আগে টাউন হল প্রাঙ্গণে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী ‘গরয়া নৃত্য’সহ মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের বিমোহিত করে।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রামের অন্যতম বড় এই সামাজিক উৎসব আমাদের দোরগোড়ায়। এটি কেবল আনন্দের নয়, আমাদের সামাজিক বন্ধন দৃঢ় করারও মাধ্যম। বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণে এখানে সম্প্রীতির এক অনন্য উদাহরণ তৈরি হয়েছে।

পাহাড়ের বৈসাবি (বৈসু-সাংগ্রাই-বিজু) উৎসবের ধারাবাহিকতায় আগামী ১২ এপ্রিল চাকমাদের ‘ফুল বিজু’ এবং ১৪ এপ্রিল মারমাদের ‘সাংগ্রাই’ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী জলকেলি (পানি খেলা) অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে ভুয়া কাবিননামা দেওয়ায় কারাগারে কাজী

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় পরিবর্তন

লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ, ইরানের স্পষ্ট বার্তা

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী বাদশা এগিয়ে

লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, নিহত ২০৩

সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

বিশ্বকাপে খেলতে অবসর ভেঙে ফিরতে চান সুয়ারেজ

অনলাইন গেমের টাকার জন্য মাকে মারধর, ভিডিও ভাইরাল

১০

বৈসু উৎসবে মেতে উঠেছে খাগড়াছড়ি

১১

ফুয়েল কার্ডের জন্য মাথায় জেনারেটর নিয়ে হাজির কৃষক

১২

৯৯ ও ১০০তম অস্কার আসরের দিনক্ষণ চূড়ান্ত

১৩

কুড়িগ্রামে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, দুই বাইকার আটক

১৪

বগুড়া-৬ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১৫

ইসরায়েলের হামলায় লেবাননের চার সেনা নিহত

১৬

গাইবান্ধায় ৫ শ লিটার তেল জব্দ, ডিপোর মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড

১৭

নাটোরের নলডাঙ্গায় গৃহবধূর মরদেহ উদ্ধার

১৮

গাইবান্ধায় পাম্পে সিরিয়াল নিয়ে সংঘর্ষ ছুরিকাঘাতে আহত ৩

১৯

ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে পৌছালেন ক্রীড়া প্রতিভা সাকিব; সাঁতরে পার হলেন যমুনা

২০